✕

সর্বশেষ :
পশ্চিম তীরে জলপাই সংগ্রহে বাধা, আটক ফিলিস্তিনি নারীরা খুলনায় মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজছাত্র নিহত ইন্সপেক্টর পদে পদোন্নতি পেলেন ১৪৯ পুলিশ সদস্য হুতির হামলায় অস্থির সৌদি, একের পর এক ভুলের খেসারত দিচ্ছে রিয়াদ সৌরবিদ্যুতে ইউনিট প্রতি সাশ্রয় হবে ৫-৬ টাকা নতুন ঋণচুক্তির বিষয়ে আইএমএফের সঙ্গে আলোচনা এগিয়ে নিচ্ছে বাংলাদেশ চার বছরে তাপপ্রবাহে ইউরোপে ২ লাখের বেশি মৃত্যু, সতর্ক করল ডব্লিউএইচও বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হওয়ার পথে ইলন মাস্ক যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতে কোভিড আমলের ঝুঁকিতে বৈশ্বিক অর্থনীতি : বিশ্বব্যাংক সমুদ্রের তলদেশে বিশ্বের প্রথম বায়ুবিদ্যুৎচালিত ডেটাসেন্টার চালু করল চীন

প্রশ্ন ভাবনার: ঠান্ডা কি শেষ হয়েছে?

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০১-১১, | ১৮:৩৯:৪৬ |
চলতি বছরের শীতের আমেজ যেন অনেকটা লুকোচুরি খেলার মতো। কখনো হাড়কাঁপানো ঠান্ডা, আবার কখনো দুপুরের কড়া রোদে বসন্তের আভাস। আবহাওয়ার এমন খামখেয়ালি আচরণে সাধারণ মানুষের মতো বিভ্রান্তিতে পড়েছেন অভিনেত্রী আশনা হাবিব ভাবনাও।

নিজের অভিনয় দক্ষতা দিয়ে যেমন পর্দা কাঁপান, তেমনি সামাজিক যোগাযোগ মাধ্যমেও নিয়মিত সরব থাকেন এই তারকা। সম্প্রতি ফেসবুকে এক পোস্ট করে আবহাওয়ার এই বিচিত্র রূপ নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি।



ভাবনা তার পোস্টে লিখেছেন, ‘ঠান্ডা কি শেষ হয়ে গেছে? নাকি ঠান্ডারও মুড সুইং হচ্ছে?’

নাটক ও চলচ্চিত্রের এই ব্যস্ত অভিনেত্রীর এমন রসিকতাপূর্ণ প্রশ্নে মেতে উঠেছেন নেটিজেনরা। ভাবনার সেই পোস্টের নিচে কমেন্ট বক্স ভরে উঠেছে নানা রকম মজার ও কৌতূহলী মন্তব্যে।

একজন অনুরাগী উত্তর দিয়েছেন, ‘শেষ হয়ে আবার শুরু করেছে।’ আরেকজন নেটিজেন যেন ভাবনার সুরেই সুর মিলিয়ে লিখেছেন, ‘এখনও শেষ হয় নাই, মনে হয় মুড সুইং-ই চলছে।’ 


প্রসঙ্গত, ‘নট আউট’ নাটকের মাধ্যমে ক্যারিয়ার শুরু করা ভাবনা ‘ভয়ংকর সুন্দর’ চলচ্চিত্রের মাধ্যমে বড় পর্দায় নিজের জায়গা পাকাপোক্ত করেছেন। অভিনয়ের পাশাপাশি সমসাময়িক নানা বিষয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে তার উপস্থিতি ভক্তদের মাঝে সবসময়ই বাড়তি আগ্রহ তৈরি করে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..