সর্বশেষ :
স্বপ্নের বাংলাদেশ গড়তে দেশের প্রতিটি নাগরিককে দায়িত্ব পালনের আহ্বান প্রধানমন্ত্রীর ডলফিনের তাণ্ডবে লণ্ডভণ্ড চীন, সরানো হলো ১০ লাখের ‍অধিক মানুষ ইরান ইস্যুতে কার্টারের মতোই ফাঁদে পড়েছেন ট্রাম্প! আইসিসির ‘প্লেয়ার অফ দ্য মান্থ’ পুরস্কারের তালিকায় তানজিদ হরমুজ খোলা নিয়ে অনিশ্চয়তা, বেড়েছে জ্বালানি তেলের দাম বাংলা কিউআর কোডে লেনদেন হবে ফ্রি গণতন্ত্রকে শক্তিশালী করতে রাজনৈতিক মানসিকতার পরিবর্তন জরুরি : রিজভী আইসিসির সেরা ক্রিকেটারদের তালিকায় ম্যাথিউস-হারশিতা ও সিভার রদ্রিকে দলে ভেড়াতে মরিয়া বার্সেলোনা, অনিশ্চিত ডি ইয়ংয়ের ভবিষ্যৎ এশিয়ার তেলের বাজারের ‘ইরান-ধাক্কা’ একাই সামলে দিচ্ছে চীন

২৫২ বাংলাদেশি প্রবাসীর সৌদি আরব গমন

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২০-০৯-২৩, | ১৫:৪৯:৩৫ |

সৌদি আরবে পৌঁছেছেন ২৫২ বাংলাদেশি প্রবাসী। বুধবার স্থানীয় সময় সকাল ৬টায় তারা রিয়াদে পৌঁছান।

এর আগে মঙ্গলবার রাত ১২টা ৫৭ মিনিটের দিকে প্রবাসীদের নিয়ে সাউদিয়া এয়ারলাইন্সের একটি ফ্লাইট হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে।

সৌদি আরব থেকে ছুটিতে আসা কয়েক হাজার প্রবাসীর ভিসার মেয়াদ শেষ হচ্ছে আগামী ৩০ সেপ্টেম্বর। সৌদিতে যেতে দরকার বিমানের টিকিট। কিন্তু সেই টিকিট পেতে ভোগান্তি পোহাতে হচ্ছে তাদের।

বিমান ও সৌদি এয়ারলাইনসের টিকিটের জন্য সৌদি প্রবাসীরা বুধবারও ঢাকার রাজপথে বিক্ষোভ করছেন। এয়ারলাইনসের অফিসের সামনে নির্ঘুম রাত কাটাচ্ছেন, তার পরও টিকিট মিলছে না।

এ বিষয়ে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মফিদুর রহমান গণমাধ্যমকে বলেন, এতদিন সৌদি আরবের সঙ্গে আমাদের আকাশপথে যোগাযোগ পুরোপুরি বিচ্ছিন্ন ছিল। মধ্যপ্রাচ্যের অনেক দেশই ফ্লাইট শুরু করেছে। আমরা চাচ্ছিলাম সৌদি আরব থেকেও ফ্লাইট শুরু হোক। আমরা সর্বাত্মক সহযোগিতা করব। সৌদি আরবে বাংলাদেশের রাষ্ট্রদূতের সঙ্গে কথা বলেছি। বাংলাদেশিদের ফিরে যেতে সাউদিয়া যে কয়টি ফ্লাইটের অনুমোদন চাইবে, আমরা দেব। যেন প্রবাসীরা ফিরে যেতে পারেন। একইসঙ্গে আমাদের বিমান বাংলাদেশও যেন যেতে পারে সেজন্য কাজ করছি।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..