✕

সর্বশেষ :
পশ্চিম তীরে জলপাই সংগ্রহে বাধা, আটক ফিলিস্তিনি নারীরা খুলনায় মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজছাত্র নিহত ইন্সপেক্টর পদে পদোন্নতি পেলেন ১৪৯ পুলিশ সদস্য হুতির হামলায় অস্থির সৌদি, একের পর এক ভুলের খেসারত দিচ্ছে রিয়াদ সৌরবিদ্যুতে ইউনিট প্রতি সাশ্রয় হবে ৫-৬ টাকা নতুন ঋণচুক্তির বিষয়ে আইএমএফের সঙ্গে আলোচনা এগিয়ে নিচ্ছে বাংলাদেশ চার বছরে তাপপ্রবাহে ইউরোপে ২ লাখের বেশি মৃত্যু, সতর্ক করল ডব্লিউএইচও বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হওয়ার পথে ইলন মাস্ক যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতে কোভিড আমলের ঝুঁকিতে বৈশ্বিক অর্থনীতি : বিশ্বব্যাংক সমুদ্রের তলদেশে বিশ্বের প্রথম বায়ুবিদ্যুৎচালিত ডেটাসেন্টার চালু করল চীন

জকসু নির্বাচন: ৬৬৬ ভোটে এগিয়ে শিবির প্যানেলের ভিপি প্রার্থী

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০১-০৭, | ২২:৪৬:৫৪ |
জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ নির্বাচনের ৩১টি কেন্দ্রের ফলাফল ঘোষণা করা হয়েছে। এখন পর্যন্ত ৬৬৬ ভোটে এগিয়ে আছে ছাত্রশিবির সমর্থিত ‘অদম্য জবিয়ান ঐক্য’ প্যানেলের ভিপি প্রার্থী মো. রিয়াজুল ইসলাম। 

বুধবার (৭ জানুয়ারি) রাত সাড়ে ৯টায় কেন্দ্রীয় অডিটোরিয়ামে সর্বশেষ রাষ্ট্রবিজ্ঞান, পদার্থবিজ্ঞান ও আইন বিভাগের ফলাফল ঘোষণা করে নির্বাচন কমিশন। এখন পর্যন্ত প্রাপ্ত ফলাফল অনুযায়ী ভিপি পদে ৪ হাজার ৩১৯ ভোট নিয়ে এগিয়ে আছে ছাত্রশিবির সমর্থিত ভিপি প্রার্থী রিয়াজুল ইসলাম। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী এ কে এম রাকিবের প্রাপ্ত ভোট ৩ হাজার ৬৫৩টি। 

এ ছাড়াও জিএস পদে সর্বোচ্চ ৪ হাজার ৩৪৫ ভোট নিয়ে প্রথম অবস্থানে আছে শিবিরের আব্দুল আলীম আরিফ। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদলের খাদিজাতুল কুবরা পেয়েছেন ১ হাজার ৭৩৪ ভোট। তাদের মধ্যে ভোটের পার্থক্য ২ হাজার ৬১১। 

এজিএস পদে ৩ হাজার ৮৭২ ভোট নিয়ে এগিয়ে শিবির সমর্থিত মাসুদ রানা। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আতিকুর রহমান তানজিল পেয়েছেন ৩ হাজার ৮৭ ভোট। তাদের মধ্যে ভোটের পার্থক্য ৭৮৫।

এখন পর্যন্ত ৩১টি কেন্দ্রের ভোট গণনা সম্পন্ন হয়েছে। এখনো বাকি রয়েছে ৮টি কেন্দ্রের ভোট গণনার কাজ।

মঙ্গলবার (৬ জানুয়ারি) বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দুই দশক পর প্রথমবারের মতো জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) এবং একটি হলের শিক্ষার্থী প্রতিনিধি নির্বাচনে ভোট হয় শান্তিপূর্ণভাবে। বিকাল ৪টায় ভোটগ্রহণ শেষে ব্যালট বাক্সগুলো বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে নিয়ে আসা হয়। সন্ধ্যা সাড়ে ৬টায় ছয়টি ওএমআর (অপটিকাল মার্ক রিকগনিশন) মেশিনে সেখানে কেন্দ্রীয় সংসদের ভোট গণনা শুরু হয়। কিন্তু গণনার তথ্যে গড়মিল দেখা দেওয়ায় মাঝে দীর্ঘ সময় কাজ বন্ধ থাকে। পরে গভীর রাতে আবার শুরু হয় গণনার কাজ।  

জকসু নির্বাচনে ভোটার ছিলেন ১৬ হাজার ৬৪৫ জন। সেখানে প্রায় ৬৫ শতাংশ ভোট পড়েছে জানিয়েছিলেন নির্বাচন কমিশনার জুলফিকার মাহমুদ। একই দিনে বিশ্ববিদ্যালয়ের একমাত্র হল নওয়াব ফয়জুন্নেসা চৌধুরানী হল সংসদেও ভোট হয়েছে। হল সংসদের মোট ভোটার ছিলেন ১২৪২ জন। সেখানে প্রায় ৭৭ শতাংশ ভোট পড়েছে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..