সর্বশেষ :
স্বপ্নের বাংলাদেশ গড়তে দেশের প্রতিটি নাগরিককে দায়িত্ব পালনের আহ্বান প্রধানমন্ত্রীর ডলফিনের তাণ্ডবে লণ্ডভণ্ড চীন, সরানো হলো ১০ লাখের ‍অধিক মানুষ ইরান ইস্যুতে কার্টারের মতোই ফাঁদে পড়েছেন ট্রাম্প! আইসিসির ‘প্লেয়ার অফ দ্য মান্থ’ পুরস্কারের তালিকায় তানজিদ হরমুজ খোলা নিয়ে অনিশ্চয়তা, বেড়েছে জ্বালানি তেলের দাম বাংলা কিউআর কোডে লেনদেন হবে ফ্রি গণতন্ত্রকে শক্তিশালী করতে রাজনৈতিক মানসিকতার পরিবর্তন জরুরি : রিজভী আইসিসির সেরা ক্রিকেটারদের তালিকায় ম্যাথিউস-হারশিতা ও সিভার রদ্রিকে দলে ভেড়াতে মরিয়া বার্সেলোনা, অনিশ্চিত ডি ইয়ংয়ের ভবিষ্যৎ এশিয়ার তেলের বাজারের ‘ইরান-ধাক্কা’ একাই সামলে দিচ্ছে চীন

ত্বকের যত্নে ক্যাটরিনার ফেসপ্যাক টিপস

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০১-০৭, | ১৮:২৭:০৩ |

বলিউড অভিনেত্রী ক্যাটরিনা কাইফের বয়স ৪০ পেরিয়েছে। তার সৌন্দর্যে এখনও মুগ্ধ ভক্তরা। নিজের মেকআপ ব্র্যান্ড থাকা সত্ত্বেও অভিনেত্রী কিন্তু ত্বকের যত্নে ঘরোয়া উপাদানের উপরই ভরসা রাখেন। বিশেষ করে অরগ্যানিক বা জৈব উপাদান দিয়ে তৈরি প্রসাধনী তার বিশেষ পছন্দের। শুনলে অবাক হবেন, বলিউডের এই অভিনেত্রী ত্বকের যত্নে নিয়মিত ব্যবহার করেন ওটমিল ও মধু ।

ওটমিলে বিটা-গ্লুকান নামের এক ধরনের ফাইবার রয়েছে। এই উপাদান একদিনে যেমন ত্বককে এক্সফোলিয়েট করে, তেমনই নরম করে তোলে। ত্বক থেকে অতিরিক্ত সেবাম দূরে করে এবং ত্বকের প্রদাহ কমায়। অন্যদিকে মধু ত্বকের আর্দ্রতা ধরে রাখার পাশাপাশি ব্যাকটেরিয়ার হাত থেকে ত্বককে রক্ষা করে।



ওটস ও মধুর ফেসপ্যাকের মধ্যে থাকা অ্যান্টি-ইনফ্লেমেটরি ও অ্যান্টিঅক্সিডেন্ট উপাদান ত্বককে ফ্রি র‍্যাডিকেলের হাত থেকে রক্ষা করে এবং ত্বকের প্রদাহ কমায়। এই ফেসপ্যাক ব্রণের সমস্যা কমায়। সবচেয়ে বড় কথা যে কোনও ত্বকের উপর ওটস ও মধুর ফেসপ্যাক ব্যবহার করা যায়। এমনকী শুষ্ক ত্বকের জন্যও উপকারী এই ফেসপ্যাক।

কী ভাবে ব্যবহার করবেন এই ফেসপ্যাক?
দু’চামচ ওটসের গুঁড়োর সঙ্গে ১ চামচ মধু ও ১ চামচ গোলাপ জল মিশিয়ে ঘন পেস্ট বানিয়ে নিন। প্রথমে ক্লিনজ়ার দিয়ে মুখ ধুয়ে নিন। এর পর মুখে মেখে নিন ওটস ও মধুর ফেসপ্যাক। ১৫ মিনিট অপেক্ষা করুন। তার পর হালকা গরম পানি দিয়ে মুখ ধুয়ে নিন। শেষে অবশ্যই ময়েশ্চারাইজ়ার মেখে নেবেন। সপ্তাহে ২-৩ বার ব্যবহার করতে পারেন ওটস ও মধুর ফেসপ্যাক।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..