✕

সর্বশেষ :
পশ্চিম তীরে জলপাই সংগ্রহে বাধা, আটক ফিলিস্তিনি নারীরা খুলনায় মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজছাত্র নিহত ইন্সপেক্টর পদে পদোন্নতি পেলেন ১৪৯ পুলিশ সদস্য হুতির হামলায় অস্থির সৌদি, একের পর এক ভুলের খেসারত দিচ্ছে রিয়াদ সৌরবিদ্যুতে ইউনিট প্রতি সাশ্রয় হবে ৫-৬ টাকা নতুন ঋণচুক্তির বিষয়ে আইএমএফের সঙ্গে আলোচনা এগিয়ে নিচ্ছে বাংলাদেশ চার বছরে তাপপ্রবাহে ইউরোপে ২ লাখের বেশি মৃত্যু, সতর্ক করল ডব্লিউএইচও বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হওয়ার পথে ইলন মাস্ক যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতে কোভিড আমলের ঝুঁকিতে বৈশ্বিক অর্থনীতি : বিশ্বব্যাংক সমুদ্রের তলদেশে বিশ্বের প্রথম বায়ুবিদ্যুৎচালিত ডেটাসেন্টার চালু করল চীন

জকসু নির্বাচন: ১৩টি কেন্দ্রের ফলাফলে এগিয়ে যারা

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০১-০৭, | ১৩:৩৬:৪২ |
জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচনে এখন পর্যন্ত ৯৮ ভোটে এগিয়ে রয়েছেন ছাত্রদল সমর্থিত প্যানেলের প্রার্থী কে এম রাকিব। যদিও বাকি পদগুলোতে এগিয়ে আছে শিবির সমর্থিত ‘অদম্য জবিয়ান’ প্যানেল।

বুধবার (৭ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টা পর্যন্ত সর্বমোট ৩৯টি কেন্দ্রের মধ্যে ১৩টির ফলাফল ঘোষণা করা হয়েছে। ঘোষিত ফলাফল অনুযায়ী, ভিপি পদে সবমিলিয়ে ছাত্রদল সমর্থিত প্যানেলের রাকিব পেয়েছেন ১ হাজার ৪৫৭ ভোট। আর শিবির সমর্থিত প্যানেলের রিয়াজ পেয়েছেন ১ হাজার ৩৫৯ ভোট।

এছাড়াও জিএস পদে শিবিরের আব্দুল আলীম ১ হাজার ৪৬৯ ভোট এবং ছাত্রদলের খাদিজাতুল কুবরা পেয়েছেন ৭২৪ ভোট। অর্থাৎ, ৭৪৫ ভোটের ব্যবধানে এগিয়ে শিবিরের জিএস প্রার্থী আলীম। তবে বাকি কেন্দ্রগুলোর ফলাফল ঘোষণার সঙ্গে সঙ্গে জকসু নির্বাচনের চূড়ান্ত চিত্র আরও স্পষ্ট হবে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।


এর আগে ভোট গণনার মেশিনে কারিগরি ত্রুটির কারণে মঙ্গলবার (৬ জানুয়ারি) সন্ধ্যা ৬টায় ভোট গণনা শুরু হওয়ার পরপরই স্থগিত হয়ে যায় গণনা কার্যক্রম। এরপর প্রায় ৫ ঘণ্টা বন্ধ থাকার পর আবারও মধ্যরাতে ভোট গণনা শুরু হয়। নির্বাচন কমিশন জানিয়েছে, বাকি কেন্দ্রগুলোর ভোট গণনা চলমান রয়েছে এবং পর্যায়ক্রমে ফলাফল প্রকাশ করা হবে।

উল্লেখ্য, মঙ্গলবার জকসু ও হল সংসদ নির্বাচনে বিশ্ববিদ্যালয়ের ৩৯টি কেন্দ্রে ১৭৮টি বুথে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..