সর্বশেষ :
১৬ বছর পর একই দিনে যুক্তরাষ্ট্রের তিন অঙ্গরাজ্যে মৃত্যুদণ্ড কার্যকরের প্রস্তুতি ব্রিকসের উন্নয়ন ব্যাংকে শিগগিরই যোগ দেবে ইরান সওজের প্রধান প্রকৌশলী মঈনুল হাসানকে প্রত্যাহার সুপার কাপ ফাইনালের লড়াইয়ে কারা এগিয়ে, পিএসজি নাকি অ্যাস্টন ভিলা? বৃষ্টিপাতে উত্তর-পূর্বাঞ্চলে বন্যা পরিস্থিতির অবনতি সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন আবেদন নামঞ্জুর থামছেনই না কঙ্গনা, এবার বর্ষীয়ান অভিনেতা নাসিরউদ্দিনকে ‘শিয়াল’ বলে কটাক্ষ কৃত্রিম বুদ্ধিমত্তা ও রূপান্তরের যুগে তরুণরাই সভ্যতার মূল শক্তি: তথ্যমন্ত্রী পিএসজির বিপক্ষে সুপার কাপ ফাইনালে নেই মার্তিনেজ সরকারি খরচায় পৌনে ৫ লাখ মামলায় আইনি সহায়তা

বিশ্বজুড়ে করোনায় মৃত্যু সাড়ে ৮ লাখ ছাড়াল

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২০-০৯-০১, | ১২:৪৫:২৫ |

প্রাণঘাতী নভেল করোনাভাইরাসে (কোভিড-১৯) সারাবিশ্বে মৃতের সংখ্যা সাড়ে ৮ লাখ ছাড়িয়েছে। করোনার সার্বক্ষণিক তথ্য রাখা, জন্স হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্য অনুসারে মঙ্গলবার সকাল পর্যন্ত ভাইরাসটিতে বিশ্বজুড়ে মৃত্যু হয়েছে ৮ লাখ ৫০ হাজার ৫৩৫ জনের।

এছাড়া মঙ্গলবার সকাল পর্যন্ত বিশ্বজুড়ে ভাইরাসটিতে আক্রান্তের সংখ্যা দুই কোটি ৫৪ লাখ ৮৪ হাজার ৭৬৭ জন। ইতোমধ্যে বিশ্বের ১৮৮টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে এ প্রাণঘাতী ভাইরাস।

করোনাভাইরাসে সবচেয়ে বেশি সংক্রমণ ও মৃত্যু ঘটেছে যুক্তরাষ্ট্রে। দেশটিতে আক্রান্তের সংখ্যা ৬০ লাখ ২৯ হাজার ৪০৮ জন আর মৃত্যু হয়েছে ১ লাখ ৮৩ হাজার ৫৭৯ জনের।

করোনায় দ্বিতীয় সর্বোচ্চ আক্রান্ত ও মৃত্যু ব্রাজিলে। সেখানে ৩৯ লাখ ৮ হাজার ২৭২ জন করোনায় আক্রান্ত হয়েছে এবং মারা গেছে ১ লাখ ২১ হাজার ৩৮১ জন।

তৃতীয় সর্বোচ্চ আক্রান্ত ও মৃত্যু ভারতে। দেশটিতে ৩৬ লাখ ২১ হাজার ২৪৫ জনের করোনা শনাক্ত হয়েছে এবং মৃত্যু হয়েছে ৬৪ হাজার ৪৬৯ জনের।

করোনায় চতুর্থ সর্বোচ্চ আক্রান্ত হয়েছে রাশিয়ায়। দেশটিতে ৯ লাখ ৯২ হাজার ৪০২ জনের করোনা শনাক্ত হয়েছে। করোনায় মৃত্যু বিবেচনায় রাশিয়া ১২তম। এখন পর্যন্ত সেখানে মারা গেছে ১৭ হাজার ১২৮ জন।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..