✕

সর্বশেষ :
পশ্চিম তীরে জলপাই সংগ্রহে বাধা, আটক ফিলিস্তিনি নারীরা খুলনায় মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজছাত্র নিহত ইন্সপেক্টর পদে পদোন্নতি পেলেন ১৪৯ পুলিশ সদস্য হুতির হামলায় অস্থির সৌদি, একের পর এক ভুলের খেসারত দিচ্ছে রিয়াদ সৌরবিদ্যুতে ইউনিট প্রতি সাশ্রয় হবে ৫-৬ টাকা নতুন ঋণচুক্তির বিষয়ে আইএমএফের সঙ্গে আলোচনা এগিয়ে নিচ্ছে বাংলাদেশ চার বছরে তাপপ্রবাহে ইউরোপে ২ লাখের বেশি মৃত্যু, সতর্ক করল ডব্লিউএইচও বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হওয়ার পথে ইলন মাস্ক যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতে কোভিড আমলের ঝুঁকিতে বৈশ্বিক অর্থনীতি : বিশ্বব্যাংক সমুদ্রের তলদেশে বিশ্বের প্রথম বায়ুবিদ্যুৎচালিত ডেটাসেন্টার চালু করল চীন

জকসু নির্বাচন

নারী ভোটারদের উপস্থিতি বেশি, কেন্দ্রে কেন্দ্রে দীর্ঘ লাইন

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০১-০৬, | ১২:০২:৫৯ |
জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জকসু) ও হল সংসদ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে আজ। 

মঙ্গলবার (৬ জানুয়ারি) সকাল নয়টা থেকে শুরু হয়েছে, ভোটগ্রহণ চলবে বিকাল ৩টা পর্যন্ত। বিভিন্ন কেন্দ্রে নারী ভোটারদের দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ভোট দিতে দেখা যায়। এছাড়া সকাল থেকে নারী শিক্ষার্থীদের উপস্থিতি তুলনামূলকভাবে বেশি লক্ষ্য করা গেছে। 

সকাল সাড়ে দশটা পর্যন্ত গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ভোটকেন্দ্রে ৪৬৯ ভোটারের মধ্যে মোট ৩৫ জন ভোট দেন। এছাড়া মার্কেটিং ও ফিন্যান্স বিভাগের প্রতিটি কেন্দ্রে ৫০ টি করে ভোট পড়েছে। এদের অধিকাংশই নারী ভোটার বলে দায়িত্বরত নির্বাচনি কর্মকর্তারা জানিয়েছেন।  

নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, আজ বিকাল তিনটা পর্যন্ত ভোটগ্রহণ চলবে। এ সময়ের মধ্যে কেন্দ্রে লাইনে দাঁড়িয়ে থাকা শিক্ষার্থীরা ভোট দেওয়ার সুযোগ পাবেন।  

এ নির্বাচনে বিশ্ববিদ্যালয়ের ৩৯টি ভোটকেন্দ্রে ১৭৮টি বুথে মোট ১৬ হাজার ৬৪৫ শিক্ষার্থী তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। এ ছাড়া একটি হল সংসদে ১ হাজার ২৪২ জন শিক্ষার্থী ভোট দেবেন।

নির্বাচন কমিশনের ওয়েবসাইটে প্রকাশিত প্রাথমিক প্রার্থী তালিকা অনুযায়ী, নির্বাচনে মোট ২১টি পদে প্রতিদ্বন্দ্বিতা করছে ১৫৭ প্রার্থী এবং হল সংসদের ১৩ পদে ৩৩ প্রার্থী। হলের শিক্ষার্থীদের হল সংসদে ভোট দেয়ার পাশাপাশি কেন্দ্রীয় সংসদের জন্য আলাদাভাবে ভোট দিতে হবে।

ভোটগ্রহণ শেষে ৬টি ওএমআর মেশিনে হবে ব্যালট গণনা। ফলাফল ঘোষণা করা হবে কেন্দ্রীয় অডিটোরিয়ামে। ভোটগণনা সরাসরি দেখানো হবে এলইডি স্ক্রিনে। 

নির্বাচন ঘিরে ক্যাম্পাসজুড়ে বাড়তি নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখা হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..