✕

সর্বশেষ :
জার্মানিতে বিপজ্জনক ছায়াযুদ্ধের শঙ্কা রাহুল গান্ধীর আবেদনে ১৪ ত্রুটি ধরল ভারতের সুপ্রিম কোর্ট বাংলাদেশ-ইউএই যৌথ উদ্যোগে কক্সবাজারে সুপেয় পানি প্রকল্পের প্রস্তাব দিলেন এলজিআরডি মন্ত্রী মেহেরপুরে বাসের ধাক্কায় ভ্যানচালক নিহত পাকিস্তান সিরিজে শ্রীলঙ্কার টেস্ট দল ঘোষণা, অধিনায়ক কুশল মেন্ডিস আরব আমিরাতে শ্রমবাজার ও নতুন সুযোগের সম্ভাবনা নিয়ে মাহ্দী আমিন-রাষ্ট্রদূতের বৈঠক কুমিল্লায় সকালে হাঁটতে বেরিয়ে গাড়িচাপায় স্বামী ও স্ত্রী নিহত কাদের মির্জা ও তার স্ত্রী-ছেলের বিরুদ্ধে দুদকের ৩ মামলা অবিবাহিতদের সবচেয়ে বেশি রাগিয়ে দেয় যেসব কথা দুর্গাপূজায় নৌপথে নিরাপত্তায় ১৬ নির্দেশনা

ভালো পরিবেশ আছে; অবাধ ও সুষ্ঠু নির্বাচন করতে পারবো: সিইসি

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০১-০৫, | ১২:৪৬:১২ |
প্রধান নির্বাচন কমিশনার বলেন, সবার সহযোগিতা থাকলে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন একটি অবাধ ও সুষ্ঠুভাবে উপহার দেওয়া সম্ভব। বর্তমানে নির্বাচন পরিবেশ-পরিস্থিতি সন্তোষজনক আছে।

এদিকে, রিটার্নিং কর্মকর্তাদের দেওয়া সিদ্ধান্তের বিরুদ্ধে আজ থেকে নির্বাচন কমিশনে আপিল আবেদন শুরু হয়েছে। আজ 
থেকে শুরু হয়ে এই কার্যক্রম চলবে আগামী ৯ জানুয়ারি পর্যন্ত।

আসন্ন নির্বাচনকে ঘিরে ইতোমধ্যে যাচাই-বাছাই শেষে ৩০০ আসনে মোট ১ হাজার ৮৪২ জনের মনোনয়নপত্র বৈধ হয়েছে। এছাড়া তথ্যে গড়মিলসহ নানা কারণে মোট ৭২৩ জনের মনোনয়নপত্র বাতিল করেছেন রিটার্নিং কর্মকর্তারা।

তবে রিটার্নিং কর্মকর্তার মনোনয়নপত্র বাতিল ও গ্রহণের বিরুদ্ধে আপিল দায়েরের জন্য ইতোমধ্যে আগারগাঁওয়ের নির্বাচন ভবনের সামনে ১০টি বুথ স্থাপন করা হয়েছে। এ ক্ষেত্রে প্রার্থীদের অঞ্চল অনুযায়ী নির্দিষ্ট বুথে আপিল দায়ের করতে হবে। এজন্য পুরো দেশকে ভাগ করা হয়েছে ১০টি অঞ্চলে।

আপিল দায়ের কার্যক্রম শেষে প্রধান নির্বাচন কমিশনারসহ অন্যান্য কমিশনাররা দাখিল হওয়া আপিল নিষ্পত্তি করবেন। এই কার্যক্রম চলবে আগামী ১০ থেকে ১৮ জানুয়ারি পর্যন্ত।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..