সর্বশেষ :
স্বপ্নের বাংলাদেশ গড়তে দেশের প্রতিটি নাগরিককে দায়িত্ব পালনের আহ্বান প্রধানমন্ত্রীর ডলফিনের তাণ্ডবে লণ্ডভণ্ড চীন, সরানো হলো ১০ লাখের ‍অধিক মানুষ ইরান ইস্যুতে কার্টারের মতোই ফাঁদে পড়েছেন ট্রাম্প! আইসিসির ‘প্লেয়ার অফ দ্য মান্থ’ পুরস্কারের তালিকায় তানজিদ হরমুজ খোলা নিয়ে অনিশ্চয়তা, বেড়েছে জ্বালানি তেলের দাম বাংলা কিউআর কোডে লেনদেন হবে ফ্রি গণতন্ত্রকে শক্তিশালী করতে রাজনৈতিক মানসিকতার পরিবর্তন জরুরি : রিজভী আইসিসির সেরা ক্রিকেটারদের তালিকায় ম্যাথিউস-হারশিতা ও সিভার রদ্রিকে দলে ভেড়াতে মরিয়া বার্সেলোনা, অনিশ্চিত ডি ইয়ংয়ের ভবিষ্যৎ এশিয়ার তেলের বাজারের ‘ইরান-ধাক্কা’ একাই সামলে দিচ্ছে চীন

নিউজিল্যান্ডে দুই মসজিদে হামলাকারীর আমৃত্যু কারাদণ্ড

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২০-০৮-২৭, | ১১:৩৯:২০ |
নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে দুটি মসজিদে হামলা চালিয়ে ৫১ জনকে হত্যার ঘটনায় ব্রেন্টন টারান্টকে আমৃত্যু কারাদণ্ড দিয়েছে দেশটির একটি আদালত।

স্থানীয় সময় বৃহস্পতিবার তার বিরুদ্ধে এই রায় ঘোষণা করা হয় বলে বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে।

প্যারোল ছাড়া দণ্ড দেওয়া হয়েছে টারান্টকে; এমন অপরাধে নিউজিল্যান্ডের ইতিহাসে আমৃত্যু দণ্ডের ঘটনা এটিই প্রথম।

গত বছরের ১৫ মার্চ ক্রাইস্টচার্চে মসজিদে জুমার নামাজের পর ভয়াবহ ওই হামলা হয়। নিহত ব্যক্তিদের মধ্যে পাঁচজন ছিলেন বাংলাদেশের নাগরিক।

স্বয়ংক্রিয় অস্ত্র দিয়ে নির্বিচারে গুলি চালিয়ে হত্যাযজ্ঞ চালিয়েছিলেন ব্রেন্টন। হামলার দৃশ্য ফেসবুকে সরাসরি সম্প্রচারও করেন তিনি। হামলার জেরে দেশটিতে সব ধরনের আধা স্বয়ংক্রিয় আগ্নেয়াস্ত্র নিষিদ্ধ করা হয়। বিশ্বকে নাড়িয়ে দেয় এই হামলা।

গত সোমবার সকালে ক্রাইস্টচার্চে হামলার এ মামলার সাজা ঘোষণার শুনানি শুরু হয়। ৫১ জনকে হত্যা এবং আরও ৪০ জনকে হত্যার চেষ্টা ও একটি সন্ত্রাসী কর্মকাণ্ডের সাজা দেওয়া হয় টারান্টকে।

হামলাকারী টারান্টের কর্মকাণ্ডকে ‘অমানবিক’ বলে অভিহিত করেছেন বিচারক।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..