✕

সর্বশেষ :
পশ্চিম তীরে জলপাই সংগ্রহে বাধা, আটক ফিলিস্তিনি নারীরা খুলনায় মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজছাত্র নিহত ইন্সপেক্টর পদে পদোন্নতি পেলেন ১৪৯ পুলিশ সদস্য হুতির হামলায় অস্থির সৌদি, একের পর এক ভুলের খেসারত দিচ্ছে রিয়াদ সৌরবিদ্যুতে ইউনিট প্রতি সাশ্রয় হবে ৫-৬ টাকা নতুন ঋণচুক্তির বিষয়ে আইএমএফের সঙ্গে আলোচনা এগিয়ে নিচ্ছে বাংলাদেশ চার বছরে তাপপ্রবাহে ইউরোপে ২ লাখের বেশি মৃত্যু, সতর্ক করল ডব্লিউএইচও বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হওয়ার পথে ইলন মাস্ক যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতে কোভিড আমলের ঝুঁকিতে বৈশ্বিক অর্থনীতি : বিশ্বব্যাংক সমুদ্রের তলদেশে বিশ্বের প্রথম বায়ুবিদ্যুৎচালিত ডেটাসেন্টার চালু করল চীন

নতুন ফ্ল্যাগশিপ এসইউভি ও সেডান আনছে বিওয়াইডি

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-১২-৩১, | ২১:৩৩:৫৮ |
চীনের শীর্ষস্থানীয় বৈদ্যুতিক  গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান বিওয়াইডি তাদের নতুন দুটি ফ্ল্যাগশিপ মডেলের টিজার প্রকাশ করেছে। এর মধ্যে একটি বৈদ্যুতিক  সেডান ও অন্যটি এসইউভি। বিওয়াইডির দাবি, বিলাসবহুল বৈদ্যুতিক গাড়ির বাজারে নতুন মানদণ্ড তৈরি করবে এই মডেল দুটি।


চলতি বছরের নভেম্বরে রেকর্ডসংখ্যক গাড়ি বিক্রি করেছে বিওয়াইডি। কেবল এক মাসে ৪ লাখ ৮০ হাজার ‌‌‘নিউ এনার্জি ভেহিকেল’ (এনইভি) বিক্রি করেছে তারা, যা প্রতিষ্ঠানটির ইতিহাসে এক মাসে সর্বোচ্চ। এই সাফল্যের ধারাবাহিকতায় ২০২৬ সালে বিশ্ববাজারে নিজেদের আধিপত্য আরও বাড়াতে চায় প্রতিষ্ঠানটি। সেই লক্ষ্যে নতুন প্রযুক্তির এই গাড়িগুলো আনা হচ্ছে।

সম্প্রতি প্রথমবারের মতো গাড়ি দুটির নাম ঘোষণা করেছে বিওয়াইডি। এগুলো হলো সেডান ক্যাটাগরিতে ‘সিল ০৮’ ও  এসইউভি ক্যাটাগরিতে ‘সিলায়ন ০৮’। অটোমোবাইলবিষয়ক পোর্টাল ‘কারনিউজ চায়না’-এর প্রতিবেদন অনুযায়ী, ২০২৬ সালের প্রথম প্রান্তিকে মডেলগুলো বাজারে আসতে পারে।

গাড়িগুলো বিওয়াইডির জনপ্রিয় ‘ওশান সিরিজ’-এর অংশ হিসেবে বাজারে আসবে। এই সিরিজে বর্তমানে সিগাল, ডলফিন ও সিলের মতো মডেল রয়েছে।


গত এপ্রিলে সাংহাই অটো শোতে প্রদর্শিত ‘ওশান এস’ কনসেপ্টের ওপর ভিত্তি করে নতুন গাড়ি দুটি তৈরি করা হয়েছে। এতে ব্যবহার করা হয়েছে প্রতিষ্ঠানটির সর্বশেষ ডিজাইন ল্যাঙ্গুয়েজ ‘ওশান এস্থেটিক ২.০’। এ ছাড়া বিওয়াইডির অত্যাধুনিক হার্ডওয়্যার ও সফটওয়্যার প্রযুক্তি থাকবে এই মডেলগুলোতে।

বিওয়াইডি এখনো বিস্তারিত তথ্য প্রকাশ না করলেও চীনের স্থানীয় সংবাদমাধ্যম ‘১৬৩’ জানিয়েছে, সিলায়ন ০৮ এসইউভিটির দৈর্ঘ্য হতে পারে ৫ হাজার ৪০ মিলিমিটার। এটি বর্তমানের সিলায়ন ০৭-এর চেয়ে আকারে বড় হবে।

অন্যদিকে, নতুন ‘সিল ০৮’ সেডানটি বর্তমানের ‘সিল ০৬ ইভি’র তুলনায় অনেক বেশি শক্তিশালী হবে। ধারণা করা হচ্ছে, একবার চার্জে এটি দীর্ঘ পথ পাড়ি দিতে সক্ষম হবে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..