✕

সর্বশেষ :
জার্মানিতে বিপজ্জনক ছায়াযুদ্ধের শঙ্কা রাহুল গান্ধীর আবেদনে ১৪ ত্রুটি ধরল ভারতের সুপ্রিম কোর্ট বাংলাদেশ-ইউএই যৌথ উদ্যোগে কক্সবাজারে সুপেয় পানি প্রকল্পের প্রস্তাব দিলেন এলজিআরডি মন্ত্রী মেহেরপুরে বাসের ধাক্কায় ভ্যানচালক নিহত পাকিস্তান সিরিজে শ্রীলঙ্কার টেস্ট দল ঘোষণা, অধিনায়ক কুশল মেন্ডিস আরব আমিরাতে শ্রমবাজার ও নতুন সুযোগের সম্ভাবনা নিয়ে মাহ্দী আমিন-রাষ্ট্রদূতের বৈঠক কুমিল্লায় সকালে হাঁটতে বেরিয়ে গাড়িচাপায় স্বামী ও স্ত্রী নিহত কাদের মির্জা ও তার স্ত্রী-ছেলের বিরুদ্ধে দুদকের ৩ মামলা অবিবাহিতদের সবচেয়ে বেশি রাগিয়ে দেয় যেসব কথা দুর্গাপূজায় নৌপথে নিরাপত্তায় ১৬ নির্দেশনা

মায়ের জন্য দেশবাসীর কাছে দোয়া চাইলেন তারেক রহমান

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-১২-৩১, | ১৫:৪২:৫৯ |
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্য দেশবাসীর কাছে দোয়া ও ক্ষমা চেয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

বুধবার (৩১ ডিসেম্বর) বিকেল ৩টার দিকে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে অনুষ্ঠিত জানাজায় উপস্থিত বিপুল জনতার উদ্দেশে বক্তব্যে তারেক রহমান বলেন, আমার মা মরহুম বেগম খালেদা জিয়া জীবত থাকা অবস্থায় কারও কাছে থেকে ঋণ নিয়ে থাকলে আমার সঙ্গে যোগাযোগ করবেন। জীবদ্দশায় আচরণ কিংবা কথায় কেউ কষ্ট পেয়ে থাকলে মায়ের পক্ষ থেকে ক্ষমা চাচ্ছি। আপনার সবাই তার জন্য দোয়া করবেন, যাতে আল্লাহ তাকে বেহেশত দান করেন।

বেলা তিনটা পর্যন্ত মানিক মিয়া অ্যাভিনিউ, বিজয় সরণি, আগারগাঁও, খামারবাড়ি, কারওয়ান বাজার, ফার্মগেট, শাহবাগ ও মোহাম্মদপুর এলাকা জনসমুদ্রে পরিণত হয়। বিকেল ৩টা ৩ মিনিটে মানিক মিয়া অ্যাভিনিউয়ে খালেদা জিয়ার জানাজা শুরু হয়। জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব মুফতি মোহাম্মদ আবদুল মালেক জানাজা পরিচালনা করেন। বিকেল ৩টা ৫ মিনিটে জানাজা শেষ হয়।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..