সর্বশেষ :
স্বপ্নের বাংলাদেশ গড়তে দেশের প্রতিটি নাগরিককে দায়িত্ব পালনের আহ্বান প্রধানমন্ত্রীর ডলফিনের তাণ্ডবে লণ্ডভণ্ড চীন, সরানো হলো ১০ লাখের ‍অধিক মানুষ ইরান ইস্যুতে কার্টারের মতোই ফাঁদে পড়েছেন ট্রাম্প! আইসিসির ‘প্লেয়ার অফ দ্য মান্থ’ পুরস্কারের তালিকায় তানজিদ হরমুজ খোলা নিয়ে অনিশ্চয়তা, বেড়েছে জ্বালানি তেলের দাম বাংলা কিউআর কোডে লেনদেন হবে ফ্রি গণতন্ত্রকে শক্তিশালী করতে রাজনৈতিক মানসিকতার পরিবর্তন জরুরি : রিজভী আইসিসির সেরা ক্রিকেটারদের তালিকায় ম্যাথিউস-হারশিতা ও সিভার রদ্রিকে দলে ভেড়াতে মরিয়া বার্সেলোনা, অনিশ্চিত ডি ইয়ংয়ের ভবিষ্যৎ এশিয়ার তেলের বাজারের ‘ইরান-ধাক্কা’ একাই সামলে দিচ্ছে চীন

‘বাংলাদেশে এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত রোগী নেই। চীনের নিষেধাজ্ঞা কারণে এখনই বাংলাদেশিদের ফেরানো সম্ভব নয়।’

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২০-০১-২৮, | ১৬:৪৩:১২ |

বাংলাদেশে এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত কোন রোগীর সন্ধান পাওয়া যায়নি। চীনসহ কয়েকটি দেশে ছড়িয়ে পড়া করোনাভাইরাস বাংলাদেশে এখনও আসেনি। আজ মঙ্গলবার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা নিশ্চিত করেছেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী জাহিদ মালেক।

সেই সাথে আপাতত চীনে অপ্রয়োজনীয় কাজে না যাওয়ারও জন্য অনুরোধ করেন তিনি৷ ‘এখনো এ ভাইরাসের ভ্যাকসিন আবিষ্কৃত হয়নি। তবে কারো জ্বর এবং সর্দি কাশি হলে হাসপাতালে যেতে অনুরোধ করছি’, যোগ করেন স্বাস্থ্যমন্ত্রী৷

চীনের উহানে বাংলাদেশী যে ৩০০ শিক্ষার্থী রয়েছে, তাদের কেউ-ও আক্রান্ত হয়নি এবং নিরাপদ আছে বলে দাবি করেন তিনি।

তিনি বলেন, বাংলাদেশে যেখানে চাইনিজরা থাকেন, সেখানে বিশেষ সতর্কতা অবলম্বন করা হচ্ছে। চীন থেকে আসা নাগরিকদের দুই স্তরে মনিটরিং এর ব্যবস্থা করা হয়েছে। আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই, তবে সবাইকে সতর্ক থাকতে হবে।

আজ মঙ্গলবার ঢাকায় এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন জানিয়েছেন, সরকারের প্রস্তুতি থাকলেও চীনের নিষেধাজ্ঞা কারণে করোনাভাইরাসের উৎপত্তিস্থল উহান থেকে এখনই বাংলাদেশিদের ফেরানো সম্ভব নয় বলে।

তিনি বলেন, আমাদের প্রায় পাঁচশ ছাত্র-ছাত্রী থাকে উহানে। তাদের কেউ যদি দেশে আসতে চায়, মাননীয় প্রধানমন্ত্রী আমাদের নির্দেশনা দিয়েছেন, দেশে ফিরিয়ে আনার জন্য। আমরা সেজন্য প্লেনও রেডি করেছি। তবে আমরা চীনা সরকারকে জিজ্ঞেস করলে, তারা বলে- আগামী দুই সপ্তাহ বা কমপক্ষে ১৪ দিন ওদেরকে আসতে দেবে না।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..