সর্বশেষ :
একসঙ্গে প্রেমিক-প্রেমিকার বিষপান, প্রেমিকার মৃত্যু ইসরায়েলের ওপর বেজায় চটেছেন ব্রিটিশ এমপিরা! ২য় দফার আলোচনায় মার্কিন প্রতিনিধি দলে থাকছেন না ভ্যান্স: ট্রাম্প সেনা ও যুদ্ধবিমান মোতায়েনে সম্মত ভারত-রাশিয়া শেষ নিঃশ্বাস পর্যন্ত শত্রুর মোকাবিলা করবে সেনাবাহিনী: সেনাপ্রধান ইরানের হাতে যুদ্ধবিমান ধ্বংস, খবর শুনেই কয়েক ঘণ্টা চিৎকার করেছিলেন ট্রাম্প! ‘আর ভদ্রলোক থাকব না’, ইরানকে নতুন হুমকি ট্রাম্পের দেশব্যাপী হামের টিকাদান কার্যক্রম শুরু হচ্ছে সোমবার ‘খারাপ লাগার অনুভূতি ক্যামেরার সামনে প্রকাশ করতে চাই না’ ইমেজ সেন্সর তৈরিতে সনিকে ৩৮ কোটি ডলার দিচ্ছে জাপান সরকার

বুবলীকে নিয়ে ভারতীয় মিডিয়ায় গুজব

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-১২-২৮, | ১৩:২৮:০০ |
চিত্রনায়িকা শবনম বুবলীকে ঘিরে ভারতীয় গণমাধ্যমে নতুন করে গুজব ছড়িয়েছে বলে অভিযোগ করেছেন তিনি। কলকাতার একাধিক অনলাইন ও প্রিন্ট মিডিয়ায় প্রকাশিত খবরে দাবি করা হয়, ‘বাংলাদেশের নায়িকা বুবলী ফের মা হতে যাচ্ছেন’। তবে এসব খবরকে পুরোপুরি ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন বুবলী।

প্রতিবেদনগুলোতে বলা হয়, শাকিব খানের সঙ্গে ভ্রমণের সূত্র ধরেই এই গুঞ্জন তৈরি হয়েছে। প্রায় তিন মাস আগে বুবলী তার ছেলে বীরকে নিয়ে যুক্তরাষ্ট্রে ছুটি কাটান। একই সময়ে সেখানে ছিলেন শাকিব খানও। ওই সময় তাদের অন্তরঙ্গ মুহূর্ত কেটেছে—এমন দাবি করা হয় কিছু প্রতিবেদনে।

এদিকে সম্প্রতি একটি অনুষ্ঠানে অংশ নেন বুবলী। সেখানে নাচ পরিবেশন করেন তিনি। পরনে ছিল ঘাগরা। অনুষ্ঠানের ফাঁকে দর্শকদের সঙ্গে তোলা কয়েকটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তা ভাইরাল হয়। সেই ছবি ঘিরেই কিছু নেটিজেন দাবি করেন, বুবলী নাকি অন্তঃসত্ত্বা।

তবে এ ধরনের খবরে বিরক্তি প্রকাশ করে বুবলী জানান, এসব সম্পূর্ণ গুজব এবং এর কোনো ভিত্তি নেই।

উল্লেখ্য, প্রথমবার মা হওয়ার আগেও বুবলীর অন্তঃসত্ত্বা হওয়া নিয়ে নানা আলোচনা হয়েছিল। তখন তিনি স্বামী বা সন্তানের বাবার পরিচয় প্রকাশ করেননি। পরে সন্তানসহ মিডিয়ার সামনে এসে জানান, শাকিব খানই তার স্বামী। তবে কিছুদিন পর শাকিব খান প্রকাশ্যে বুবলীকে স্ত্রী হিসেবে অস্বীকার করেন এবং তার বিরুদ্ধে গুরুতর অভিযোগ তোলেন। সে সময় বুবলী বলেছিলেন, শাকিব তার সন্তানের বাবা, তাই তাকে অপমান করতে চান না।

এই প্রেক্ষাপটের কারণেই এবারও তার অন্তঃসত্ত্বা হওয়া নিয়ে গুঞ্জন ছড়িয়েছে বলে মনে করছেন অনেকে। অন্যদিকে শাকিব খানকে ঘিরে তার প্রাক্তন স্ত্রী অপু বিশ্বাস ও দ্বিতীয় স্ত্রী বুবলীর সম্পর্কের টানাপোড়েন নতুন নয়। শাকিব খান প্রকাশ্যে অপু বিশ্বাসকে ডিভোর্স দেওয়ার কথা বলেছেন। একই সঙ্গে বুবলীর সঙ্গে সেপারেশনের কথাও জানান তিনি। তবে দেশের বাইরে তাদের একসঙ্গে দেখা যাওয়ার ঘটনাও বিভিন্ন সময়ে আলোচনায় এসেছে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..