✕

সর্বশেষ :
পশ্চিম তীরে জলপাই সংগ্রহে বাধা, আটক ফিলিস্তিনি নারীরা খুলনায় মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজছাত্র নিহত ইন্সপেক্টর পদে পদোন্নতি পেলেন ১৪৯ পুলিশ সদস্য হুতির হামলায় অস্থির সৌদি, একের পর এক ভুলের খেসারত দিচ্ছে রিয়াদ সৌরবিদ্যুতে ইউনিট প্রতি সাশ্রয় হবে ৫-৬ টাকা নতুন ঋণচুক্তির বিষয়ে আইএমএফের সঙ্গে আলোচনা এগিয়ে নিচ্ছে বাংলাদেশ চার বছরে তাপপ্রবাহে ইউরোপে ২ লাখের বেশি মৃত্যু, সতর্ক করল ডব্লিউএইচও বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হওয়ার পথে ইলন মাস্ক যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতে কোভিড আমলের ঝুঁকিতে বৈশ্বিক অর্থনীতি : বিশ্বব্যাংক সমুদ্রের তলদেশে বিশ্বের প্রথম বায়ুবিদ্যুৎচালিত ডেটাসেন্টার চালু করল চীন

যেভাবে ডাউনলোড করবেন প্রাথমিকের নিয়োগ পরীক্ষার প্রবেশপত্র

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-১২-২৭, | ১৭:০৫:৪৯ |
সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা নিয়ে নানা ধরনের গুজব ছড়িয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। অনেক পেজ ও আইডি থেকে এ পরীক্ষা স্থগিত করা হয়েছে বলে তথ্য ছড়ানো হয়েছে। তবে এসব সত্য নয় বলে জানিয়ে দিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে। নির্ধারিত সময়সূচি অনুযায়ী ২ জানুয়ারিই অনুষ্ঠিত হবে পরীক্ষা।

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ‘সহকারী শিক্ষক নিয়োগ’ লিখিত পরীক্ষায় অংশ নিতে প্রবেশপত্র ডাউনলোড শুরু হয়েছে শনিবার (২৭ ডিসেম্বর) সকাল ১০টা থেকে। অনলাইনে প্রবেশপত্র সংগ্রহ করতে পারবেন আবেদনকারী প্রার্থীরা। পরীক্ষা আগামী ২ জানুয়ারি ২০২৬ (শুক্রবার) সকাল ১০টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত আবেদনকারীর নিজ নিজ জেলায় অনুষ্ঠিত হবে।

প্রাথমিক শিক্ষা অধিদপ্তর এ সংক্রান্ত সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, প্রার্থীদের আবেদনে উল্লিখিত মোবাইলে যথাসময়ে ০১৫৫২-১৪৬০৫৬ নম্বর থেকে প্রবেশপত্র ডাউনলোডের এসএমএস পাঠানো হবে।

প্রার্থীরা শনিবার (২৭ ডিসেম্বর) সকাল ১০টা থেকে প্রবেশপত্র ডাউনলোড করতে পারছেন।

প্রবেশপত্র ডাউনলোড করতে প্রথমে http://admit.dpe.gov.bd/applicant/login ওয়েবসাইটে লগইন করতে হবে। ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে ডাউনলোড করতে চাইলে প্রথমে DOWNLOAD ADMIT CARD BY USER ID/PASSWORD ক্লিক করতে হবে। এ ছাড়া যদি এসএসসির রোল/বোর্ড/বছর দিয়ে ডাউনলোড করতে চান তাহলে DOWNLOAD ADMIT CARD BY SSC ROLL/BOARD/ YEAR এই অপশনটিতে ক্লিক করতে হবে।

পরে এ পেজে গিয়ে Username এবং Password দিয়ে অথবা এসএসসির রোল, বোর্ড ও পাসের সাল দিয়ে লগইন করলেই প্রবেশপত্র ডাউনলোড করা যাবে। এরপর প্রিন্ট কপি সংগ্রহ করতে পারবেন প্রার্থীরা।

পরীক্ষায় অংশগ্রহণের জন্য প্রার্থীদের অবশ্যই ডাউনলোডকৃত প্রবেশপত্রের রঙিন প্রিন্ট এবং নিজের জাতীয় পরিচয়পত্র (মূল এনআইডি/স্মার্টকার্ড) সঙ্গে আনতে হবে। ওএমআর শিট পূরণের নির্দেশাবলি এবং পরীক্ষাসংক্রান্ত অন্যান্য তথ্য প্রবেশপত্রে পাওয়া যাবে।

শুক্রবার প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের আওতাধীন ‘হিসাব সহকারী’ পদের পরীক্ষা স্থগিত করা হয়।

এরপরই শুক্রবার রাতেই প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী শুক্রবার (২ জানুয়ারি) সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগ-২০২৫ পরীক্ষা অনুষ্ঠিত হবে। লিখিত পরীক্ষা আগামী ২ জানুয়ারি সকাল ১০টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত আবেদনকারীদের নিজ নিজ জেলায় অনুষ্ঠিত হবে। পরীক্ষার্থীদের অবশ্যই সকাল ৯টার মধ্যে কেন্দ্রে প্রবেশ করতে হবে। এ ছাড়া অসাধু ব্যক্তির যেকোনো প্রতারণা থেকে সাবধান থাকার জন্য বিজ্ঞপ্তিতে পরামর্শ দেওয়া হয়েছে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..