✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

বিমানবন্দর থেকে গুলশানের বাসভবনে ফিরলেন জুবাইদা ও জাইমা রহমান

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-১২-২৫, | ১৬:২৪:০৪ |
বিমানবন্দর থেকে কড়া নিরাপত্তায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমান ও কন্যা জাইমা রহমান রাজধানীর গুলশানের ১৯৬ নম্বর বাসভবনে পৌঁছেছেন।

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দুপুর ১২টা ৫৫ মিনিটের দিকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে পুলিশ ও সিএসএফ সদস্যদের কঠোর নিরাপত্তা প্রটোকলে তাদের গুলশানের ওই বাসভবনে নিয়ে যাওয়া হয়। এ সময় কন্যা জাইমা রহমান হাত নেড়ে উপস্থিত নেতা-কর্মী ও সাধারণ মানুষের শুভেচ্ছা গ্রহণ করেন।


গুলশানের ১৯৬ নম্বর বাড়িটি বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার দীর্ঘদিনের বাসভবন ‘ফিরোজা’র পাশেই অবস্থিত। ডা. জুবাইদা ও জাইমা রহমানের আগমনকে কেন্দ্র করে পুরো এলাকায় জোরদার নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে। বাড়িটির আশপাশে পুলিশ, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) সদস্য মোতায়েন করা হয়। পাশাপাশি আশপাশের সড়কে যান চলাচল নিয়ন্ত্রণ করা হয়।


এ সময় রাস্তার দুপাশে দাঁড়িয়ে বিএনপির নেতা-কর্মীরা প্ল্যাকার্ড, ব্যানার ও ফুল হাতে শুভেচ্ছা জানান। তারা ‘তারেক রহমানের আগমন, শুভেচ্ছা-স্বাগতম’ এবং ‘দেশনেতার আগমন, শুভেচ্ছা স্বাগতম’সহ বিভিন্ন স্লোগান দেন।

অন্যদিকে তারেক রহমান বিমানবন্দর থেকে পূর্বাচল ৩০০ ফুট সড়কে নির্ধারিত গণসংবর্ধনাস্থলের উদ্দেশে রওনা দেন।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..