✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

বিমানবন্দরে ফুলের মালা পরিয়ে তারেক রহমানকে বরণ করলেন শাশুড়ি

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-১২-২৫, | ১২:৩০:৪৩ |
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গোলাপ ফুলের মালা দিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে বরণ করেছেন তার শাশুড়ি সৈয়দা ইকবাল মান্দ বানু। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দেশের মাটিতের পা রাখার পর তিনিই প্রথম তারেক রহমানকে ফুলের মালা পরিয়ে দেন। 

দীর্ঘ ১৭ বছর পর স্বদেশে ফিরেছেন তারেক রহমান। বৃহস্পতিবার দুপুর পৌনে ১২টায় তাকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনার ফ্লাইট নং বিজি-২০২ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।


বিমানবন্দরে তারেক রহমানকে স্বাগত জানান বিএনপির সিনিয়র নেতারা। অভ্যর্থনা লাউঞ্জে এসে তিনি প্রথমে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে কোলাকুলি ও কুশলাদি বিনিময় করেন। এরপর যথাক্রমে মির্জা আব্বাস, সালাহউদ্দিন আহমেদ, সেলিমা রহমান, গয়েশ্বর রায়, নজরুল ইসলাম, আমির খসরু, ইকবাল মাহমুদ টুকু, মেজর (অব.) হাফিজ উদ্দিন ও রুহুল কবির রিজভীর সঙ্গে কোলাকুলি ও কুশলাদি বিনিময় করেন। 
তিনি সেখানে সংক্ষিপ্ত আনুষ্ঠানিকতা শেষে তিনি রাজধানীর পূর্বাচল ৩০০ ফিট এলাকায় আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে অংশ নেবেন। ওই অনুষ্ঠানে তিনি দেশবাসীর উদ্দেশে বক্তব্য রাখবেন বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ।

সংবর্ধনা অনুষ্ঠান শেষে তারেক রহমান রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় থাকা তার মা ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করবেন।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..