সর্বশেষ :
একসঙ্গে প্রেমিক-প্রেমিকার বিষপান, প্রেমিকার মৃত্যু ইসরায়েলের ওপর বেজায় চটেছেন ব্রিটিশ এমপিরা! ২য় দফার আলোচনায় মার্কিন প্রতিনিধি দলে থাকছেন না ভ্যান্স: ট্রাম্প সেনা ও যুদ্ধবিমান মোতায়েনে সম্মত ভারত-রাশিয়া শেষ নিঃশ্বাস পর্যন্ত শত্রুর মোকাবিলা করবে সেনাবাহিনী: সেনাপ্রধান ইরানের হাতে যুদ্ধবিমান ধ্বংস, খবর শুনেই কয়েক ঘণ্টা চিৎকার করেছিলেন ট্রাম্প! ‘আর ভদ্রলোক থাকব না’, ইরানকে নতুন হুমকি ট্রাম্পের দেশব্যাপী হামের টিকাদান কার্যক্রম শুরু হচ্ছে সোমবার ‘খারাপ লাগার অনুভূতি ক্যামেরার সামনে প্রকাশ করতে চাই না’ ইমেজ সেন্সর তৈরিতে সনিকে ৩৮ কোটি ডলার দিচ্ছে জাপান সরকার

তারুণ্যের আইডল তারেক রহমানের জনপ্রিয় ২০ উক্তি

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-১২-২৪, | ০৭:২৪:৪৬ |
বাংলাদেশের সমকালীন রাজনীতিতে তারেক রহমানের বক্তব্য তরুণ সমাজে আলাদা গুরুত্ব বহন করে। গণতন্ত্র, রাষ্ট্রব্যবস্থা, ন্যায়বিচার, তারুণ্য ও দেশপ্রেম নিয়ে তার দেওয়া নানা উক্তি রাজনৈতিক অঙ্গনে নিয়মিত আলোচিত হয়। গুরুত্ব ও প্রভাব বিবেচনায় তার বহুল উদ্ধৃত ২৫টি উক্তি এখানে ধারাবাহিকভাবে তুলে ধরা হলো।

১. রাজনীতি মানে জনগণের সেবা ব্যক্তিগত লাভ নয়! নীতি আদর্শকে আঁকড়ে ধরে মানুষের জন্য কাজ করাই একজন নেতার প্রধান দায়িত্ব!

২. কেউ জবাবদিহিতার ঊর্ধ্বে নয়, কেউ আইনের ঊর্ধ্বে নয়।

৩. সত্য, ন্যায়, সাহসের পথে চললেই জাতি উন্নতির পথে এগিয়ে যাবে আর মিথ্যা কখনো কোনোদিন টিকে থাকতে পারে না!

৪. গণতন্ত্র মানে শুধুমাত্র নির্বাচন নয়, গণতন্ত্র মানে মানুষের স্বাধীনতা ও মৌলিক অধিকার নিশ্চিত করা।

৫. সকল ধর্মের মর্মবাণী হচ্ছে দেশপ্রেম, শান্তি ও মানব কল্যাণ।

৬. জনগণের আস্থার ভিতরে থাকতে হলে আমাদের প্রত্যেককে যেটি সঠিক সেটা করতে হবে।

৭. বাংলাদেশের জনগণ আমার সবচেয়ে বড় প্রেরণা। তাদের স্বার্থ রক্ষা এবং অধিকার প্রতিষ্ঠা আমার প্রধান লক্ষ্য।

৮. যুবসমাজ দেশের চালিকা শক্তি! তাদের সঠিক দিকনির্দেশনা দিলে বাংলাদেশ উন্নত আর সমৃদ্ধ বা মর্যাদাবান রাষ্ট্রে পরিণত হবে!

৯. পৃথিবীর মধুরতম ডাক ‘মা’। ছোট এই শব্দের অতলে লুকানো থাকে গভীর স্নেহ, মমতা।

১০. শক্তি কিংবা ভয় দেখিয়ে নয়, ইনসাফ এবং উদারতা দিয়ে মানুষের মন জয় করুন।

১১. আমরা এক নতুন যাত্রায় আছি, যেখানে কেউ নিপীড়িত হবেন না।

১২. বাংলাদেশের উন্নয়ন তখনই সম্ভব যখন সবাই রাজনৈতিক মতপার্থক্য ভুলে ঐক্যবদ্ধ হয়ে দেশের স্বার্থে কাজ করবে!

১৩. ত্যাগ আর সততা ছাড়া প্রকৃত নেতৃত্ব কখনো গড়ে উঠে না! জনগণের আস্থা অর্জনের জন্য সেবা আর ত্যাগ অপরিহার্য বিষয়!

১৪. কথা বলার রাজনীতি নয়, জনগণের মানোন্নয়নের রাজনীতি করতে হবে।

১৫. গণতন্ত্রের ধারা বহমান রাখতে হলে সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত করতে হবে।

১৬. যোগ্য নেতৃত্বই পারে দেশ গড়তে। 

১৭. প্রথাগত ছাত্ররাজনীতি বাদ দিতে হবে।

১৮. নারীসমাজ যাতে বঞ্চিত না হয়, সতর্ক দৃষ্টি রাখতে হবে।

১৯. বিএনপি আগামী দিনের শিক্ষাব্যবস্থাকে আধুনিক বিজ্ঞান ও উদ্ভাবনী প্রযুক্তির সঙ্গে সামঞ্জস্য রেখে সাজিয়ে তুলতে কাজ করছে।

২০. অনেকে বলেন আমরা শুধু ভোটের কথা বলি। আমরা রাজনীতি করি, আমরা ভোটের কথা বলব, এটাই স্বাভাবিক।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..