আলোচনায় পাঁচ

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-১২-২৩, | ১২:৩৬:০৪ |

দেখতে দেখতে ২০২৫-এর একদম শেষ ভাগে সবাই। এ বছর দেশের সিনেমাপ্রেমী দর্শকদের জন্য বেশকিছু ভালো গল্প ও ব্যবসা সফল সিনেমা মুক্তি পায়। যেগুলোতে অভিনয় করে আলোচনায় ছিলেন কয়েকজন অভিনেত্রীও, যাদের মধ্য থেকে আলোচিত পাঁচ অভিনেত্রী নিয়ে আমাদের আজকের এ আয়োজন, ‘আলোচনায় পাঁচ’।

জয়া আহসান

ঢালিউডে ২০২৫ সালের সবচেয়ে বড় চমক ছিলেন জয়া আহসান। কয়েক বছর ধরে কলকাতার সিনেমা ও ওয়েব প্রজেক্ট নিয়ে ব্যস্ত থাকলেও, এ বছরে তিনি যেন নতুন করে নিজের উপস্থিতি জানান দিলেন দেশের পর্দায়। এক বছরে মুক্তি পাওয়া তিনটি ভিন্নধর্মী সিনেমা—‘জয়া আর শারমিন’, ‘তাণ্ডব’ ও ‘উৎসব’—এ অভিনয়ের মাধ্যমে আবারও প্রমাণ করেছেন কেন তিনি সময়ের অন্যতম শক্তিশালী অভিনেত্রী। এ তিন ছবিতেই জয়া আহসানকে দেখা গেছে সম্পূর্ণ ভিন্ন তিনটি চরিত্রে। ‘জয়া আর শারমিন’-এ তিনি অভিনয় করেছেন করোনাকালের ঘরবন্দি এক অভিনেত্রীর ভূমিকায়। এটি পরিচালনা করেছেন পিপলু খান। ‘তাণ্ডব’-এ জয়াকে দেখা গেছে সাংবাদিকের চরিত্রে। এটি পরিচালনা করেছেন রায়হান রাফী এবং ‘উৎসব’-এ দর্শক তাকে দেখেছেন একেবারেই ভিন্ন রূপে, এক অতিপ্রাকৃত আবহের ভূতের চরিত্রে। এটি পরিচালনা করেছেন তানিম নূর।

সাবিলা নূর

অভিনেত্রী সাবিলা নূর। ছোট পর্দায় দীর্ঘ সময় অভিনয়ের পর এ বছর নাম লেখান বড় পর্দায়। অভিনয় করেন ঢালিউড সুপারস্টার শাকিব খানের বিপরীতে। রায়হান রাফী পরিচালিত এ সিনেমায় সাবিলা জানান দেন দীর্ঘ সময়ের জন্য এসেছেন তিনি। তার প্রমাণ হিসেবে বছরের অন্যতম আলোচিত গান ‘লিচুর বাগানে’ উপহার দেন ইন্ডাস্ট্রির নতুন এই চিত্রনায়িকা। গানটি এরই মধ্যে শুধু ইউটিউবে ৪৭ মিলিয়নের কাছাকাছি ভিউ হয়েছে। এ ছাড়া বেশকিছু নতুন সিনেমায় অভিনয়ের আমন্ত্রণ পাচ্ছেন এই নায়িকা। বর্তমানে সাবিলা ব্যস্ত আছেন নির্মাতা তানিম নূরের ‘বনলতা এক্সপ্রেস’ ছবি নিয়ে। যেখানে সাবিলা ছাড়া আরও অভিনয় করেছেন মোশাররফ করিম, চঞ্চল চৌধুরী, জাকিয়া বারী মম, আজমেরী হক বাঁধন, ইন্তেখাব দিনার, শ্যামল মাওলা, সাবিলা নূর, শরীফুল রাজসহ একঝাঁক তারকা।

তাসনিয়া ফারিণ

২০২৫ সালে তাসনিয়া ফারিণ ঢালিউডে নিজের উপস্থিতি আরও শক্তিশালী করে তুলেছেন। ‘ইনসাফ’ সিনেমার মাধ্যমে তিনি প্রথমবার মূলধারার বাণিজ্যিক ছবিতে নাম লেখান। যদিও সিনেমাটি বাণিজ্যিক দিক থেকে তেমন সাফল্য অর্জন করতে পারেনি, তবু ফারিণের গ্ল্যামারাস উপস্থিতি এবং শরীফুল রাজের সঙ্গে তার রসায়ন দর্শক ও সমালোচকদের মধ্যে আলোচনার জন্ম দেয়। এটি পরিচালনা করেছেন সঞ্জয় সমাদ্দার। বছরজুড়ে ফারিণ শুধু স্ক্রিনে নয়, অফ-স্ক্রিনেও আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিলেন। নতুন প্রযোজনা শুরু, একাধিক নতুন গানের কাজ এবং বছরের শেষে শাকিব খানের সঙ্গে নতুন সিনেমায় চুক্তিবদ্ধ হয়ে তিনি দর্শক আগ্রহ আরও বৃদ্ধি করেছেন।

মেহজাবীন চৌধুরী

বিদেশের একাধিক চলচ্চিত্র উৎসব ঘুরে অবশেষে চলতি বছরের সেপ্টেম্বরে দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পায় সিনেমা ‘সাবা’। এ ছবির কেন্দ্রীয় চরিত্র সাবা হয়ে মেহজাবীন চৌধুরী দর্শকের সামনে হাজির হন এক ভিন্ন রূপে। পর্দায় তার অভিনয় ছিল সংযত, গভীর এবং অনুভূতিপ্রবণ। ‘সাবা’ চরিত্রে প্রতিদিনের জীবনের সংগ্রাম, একটু মুক্তির আকাঙ্ক্ষা, আর দিনের পর দিন অসুস্থ মায়ের সেবায় মানসিকভাবে ভেঙে পড়ার যন্ত্রণাকে অত্যন্ত সাবলীলভাবে ফুটিয়ে তুলেছেন মেহজাবীন। সিনেমাটি পরিচালনা করেন নির্মাতা মাকসুদ হোসেন। এটি এই অভিনেত্রীর দ্বিতীয় সিনেমা।

সাদিয়া আয়মান

অভিনেত্রী সাদিয়া আয়মান। ২০২৫ সালটি তার জন্য দুর্দান্ত কেটেছে। এ বছর বড় পর্দায় অভিষেক হয় তার। তানিম নূর পরিচালিত ‘উৎসব’ সিনেমায় তিনি অভিনয় করেন ‘জেসমিন’ চরিত্রে। তার বিপরীতে ছিলেন সৌম্য জ্যোতি। দুজনের জুটি দর্শকের মধ্যে ব্যাপক প্রশংসিত হয়। এ ছাড়া সাদিয়ার দাপট ছিল ছোট পর্দাতেও। নির্মাতা অমিতাভ রেজা চৌধুরীর কমেডি ঘরানার ওয়েব সিরিজ বোহেমিয়ান ঘোড়ায় নজর কাড়েন তিনি। সবকিছু মিলিয়ে অভিনয়ে দারুণ বছর কেটেছে এই অভিনেত্রীর।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..

Dhaka Forecast & Prayer Schedule

--°C
Loading...
💧 Humidity
--%
🌬 Wind
-- km/h

3-Day Forecast

Prayer Time

🕌 Fajr 🕌 Dhuhr
-- --
🕌 Asr 🕌 Maghrib
-- --
🕌 Isha
--
Loading countdown…
দেশ ও মুদ্রা ১ ইউনিট = টাকা পরিবর্তন
⏳ Currency data loading...