✕

সর্বশেষ :
দিনে ৮ ঘণ্টা এসি চালালে মাসে কত টাকা বিল আসবে? বাংলাদেশি শিক্ষার্থী ভর্তি সীমিত করছে যুক্তরাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয় বাংলাদেশসহ ৩১ দেশের নাগরিকদের ওপর নিষেধাজ্ঞা, আইনি ঝুঁকিতে এয়ার ফ্রান্স আট মাসে চাকরি নিয়ে বিদেশ পাড়ি সাড়ে ৪ লাখ জনের টিকিট নিয়ে সতর্কবার্তা, যাত্রীরা যা করলে দায় নেবে না রেলওয়ে একাদশে ভর্তি নিয়ে নতুন নির্দেশনা তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশ স্কুলে ভর্তি: শ্রেণিভেদে কোন বিষয়ে কত নম্বরের পরীক্ষা সোমবার দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠান বন্ধ রাখার ঘোষণা রেলওয়ের সক্ষমতা বাড়াতে আসছে ৮০টি নতুন লোকোমোটিভ: রেলমন্ত্রী

মার্কিন উপকূলে মেক্সিকোর নৌবাহিনীর বিমান বিধ্বস্ত, নিহত ৫

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-১২-২৩, | ০৬:৫৩:৩৮ |
মেক্সিকোর নৌবাহিনীর একটি বিমান চিকিৎসা সেবা স্থানান্তর মিশন পরিচালনার সময় যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের উপকূলবর্তী জলসীমায় বিধ্বস্ত হয়ে কমপক্ষে পাঁচজন নিহত হয়েছেন। বিমানটিতে মোট আট যাত্রী ছিল।

সোমবার (২২ ডিসেম্বর) দেশটির নৌবাহিনী এ তথ্য জানিয়েছে। খবর আলজাজিরার।

মেক্সিকান নৌবাহিনী সচিবালয় এক বিবৃতিতে জানিয়েছে, মানবিক সহায়তা মিশনে নিয়োজিত ওই বিমানটিতে আটজন আরোহী ছিলেন। চারজনকে জীবিত উদ্ধার করা হয়েছে এবং পাঁচজন নিহত হয়েছেন। 

টেক্সাসের গ্যালভেস্টনের কাছে পৌঁছানোর সময় এই বিমানটি দুর্ঘটনার শিকার হয়। বিশেষায়িত চিকিৎসা পরিবহণ মিশনটি গুরুতর দগ্ধ শিশুদের যত্নে নিয়োজিত একটি মেক্সিকান ফাউন্ডেশনের সঙ্গে সমন্বয় করে পরিচালিত হয়। ফ্লাইট ট্র্যাকিং ওয়েবসাইট ফ্লাইট রাডারের তথ্য অনুযায়ী, বিমানটি মেক্সিকোর ইউকাটান অঙ্গরাজ্যের মেরিদা থেকে উড্ডয়ন করেছিল।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..