২৭ ডিসেম্বর ভোটার তালিকায় নিবন্ধন করবেন তারেক রহমান

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-১২-২২, | ১২:৫৩:৫৬ |
আগামী ২৭ ডিসেম্বর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ভোটার তালিকায় নিবন্ধন করবেন বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। সোমবার (২২ ডিসেম্বর) বিকেলে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে সাক্ষাৎ শেষে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে এমনটা জানান তিনি।

বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, আগামী ২৫ ডিসেম্বর দেশে ফিরবেন তারেক রহমান। দিনটি বৃহস্পতিবার। আর পরদিন শুক্রবার। তাই শনিবার (২৭ ডিসেম্বর) নির্বাচন কমিশনের অফিস খোলা থাকাকালীন ভোটার হওয়া-জাতীয় পরিচয়পত্রসহ আনুষঙ্গিক কার্যক্রম সম্পন্ন করবেন তিনি।

আইনশৃঙ্খলা পরিস্থিতি ও নির্বাচনের পরিবেশ নিয়ে এক প্রশ্নের জবাবে সালাহউদ্দিন আহমদ বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের দায়িত্ব সরকারের। আর নির্বাচনকালীন সময়ে নির্বাচন কমিশন বিধান অনুযায়ী কর্মকর্তাদের নিয়োগ-বদলিসহ আনুষঙ্গিক কার্যক্রম সম্পন্ন করবে। এ ধরনের প্রশাসনিক কাজে তাদের এখতিয়ার থাকে। কিন্তু প্রাইমারিলি সবকিছু সরকারের দায়িত্ব। এ ক্ষেত্রে নির্বাচনের পরিবেশ সুষ্ঠু থাকুক, আমরা এটাই আশা করি। সরকারকে আমরা আহ্বান জানিয়েছি এবং জনগণও উৎসবমুখর ও স্বাধীনভাবে ভোট দিতে চায়। তাই আশা করি ক্রমেই আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হবে।

এর আগে সালাহউদ্দিন আহমদের নেতৃত্বে সিইসির সঙ্গে বৈঠক করে বিএনপির ৩ সদস্যের প্রতিনিধিদল। এতে অন্যদের মধ্যে নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ ও নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ উপস্থিত ছিলেন।

অন্যদিকে সালাহউদ্দিন আহমদ ছাড়াও বিএনপির প্রতিনিধি দলে ছিলেন দলটির চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিল সদস্য ইসমাইল জবিউল্লাহ ও নির্বাচন কমিশনের সাবেক ভারপ্রাপ্ত সচিব ড. মোহাম্মদ জকরিয়া।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..

Dhaka Forecast & Prayer Schedule

--°C
Loading...
💧 Humidity
--%
🌬 Wind
-- km/h

3-Day Forecast

Prayer Time

🕌 Fajr 🕌 Dhuhr
-- --
🕌 Asr 🕌 Maghrib
-- --
🕌 Isha
--
Loading countdown…
দেশ ও মুদ্রা ১ ইউনিট = টাকা পরিবর্তন
⏳ Currency data loading...