সর্বশেষ :
একসঙ্গে প্রেমিক-প্রেমিকার বিষপান, প্রেমিকার মৃত্যু ইসরায়েলের ওপর বেজায় চটেছেন ব্রিটিশ এমপিরা! ২য় দফার আলোচনায় মার্কিন প্রতিনিধি দলে থাকছেন না ভ্যান্স: ট্রাম্প সেনা ও যুদ্ধবিমান মোতায়েনে সম্মত ভারত-রাশিয়া শেষ নিঃশ্বাস পর্যন্ত শত্রুর মোকাবিলা করবে সেনাবাহিনী: সেনাপ্রধান ইরানের হাতে যুদ্ধবিমান ধ্বংস, খবর শুনেই কয়েক ঘণ্টা চিৎকার করেছিলেন ট্রাম্প! ‘আর ভদ্রলোক থাকব না’, ইরানকে নতুন হুমকি ট্রাম্পের দেশব্যাপী হামের টিকাদান কার্যক্রম শুরু হচ্ছে সোমবার ‘খারাপ লাগার অনুভূতি ক্যামেরার সামনে প্রকাশ করতে চাই না’ ইমেজ সেন্সর তৈরিতে সনিকে ৩৮ কোটি ডলার দিচ্ছে জাপান সরকার

কাঠগোলাপের মায়ায় ‘মায়াবি’ মিম

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-১২-২১, | ১২:১৯:২৬ |
ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী বিদ্যা সিনহা মিম বরাবরই তার অভিনয়গুণে দর্শকদের হৃদয়ে জায়গা করে নিয়েছেন। তবে এবার অভিনয়ের কারণে নয়, সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করা একগুচ্ছ ছবি নিয়ে নেটিজেনদের মাঝে শুরু হয়েছে আলোচনা। ছুটির আমেজে বর্তমানে তিনি অবস্থান করছেন প্রকৃতির অপার সৌন্দর্যের লীলাভূমি মালদ্বীপে।

মালদ্বীপের নীল জলরাশি আর শান্ত পরিবেশে কাটানো কিছু মুহূর্ত মিম ভক্ত–অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিয়েছেন। তবে সবকিছুকে ছাপিয়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে একটি সাদা-হলুদ রঙের ‘কাঠগোলাপ’।

শেয়ার করা ছবিতে দেখা যায়, সমুদ্রঘেরা একটি কটেজের সামনে দাঁড়িয়ে আছেন এই লাক্স সুন্দরী। কানে গোঁজা কাঠগোলাপ, পরনে কালো ও অফ-হোয়াইট রঙের নজরকাড়া স্লিভলেস লং ড্রেস। তার মোহময়ী দৃষ্টি আর মিষ্টি হাসির মিশেলে ছবিগুলো যেন আরও জীবন্ত হয়ে উঠেছে। কখনো ক্যামেরার দিকে তাকিয়ে আলতো হাসি, আবার কখনো কাঠগোলাপের স্নিগ্ধতাকে ফোকাস করে নিজেকে ফ্রেমবন্দি করেছেন তিনি। 

প্রিয় তারকার এমন স্নিগ্ধ রূপে মুগ্ধ নেটিজেনরা। মিমের কমেন্ট বক্স ভরে উঠেছে প্রশংসায়। একজন অনুরাগী মন্তব্য করেছেন, ‘একসাথে যেন ফুটেছে দুটি ফুল।’ আরেকজন লিখেছেন, ‘কাঠগোলাপের চেয়েও আপনাকে বেশি সুন্দর লাগছে দেখতে।’

প্রসঙ্গত, ২০০৭ সালে লাক্স–চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতায় বিজয়ী হয়ে বিনোদন জগতে পা রাখেন বিদ্যা সিনহা মিম। হুমায়ুন আহমেদ পরিচালিত ‘আমার আছে জল’ চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে তিনি দর্শকদের নজর কাড়েন। এরপর টেলিভিশন নাটক ও চলচ্চিত্রে ধারাবাহিকভাবে কাজ করে জনপ্রিয়তা অর্জন করেন এবং নিজের অভিনয় দক্ষতা দিয়ে দর্শকদের মনে স্থায়ী জায়গা করে নেন এই নায়িকা।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..