সর্বশেষ :
একসঙ্গে প্রেমিক-প্রেমিকার বিষপান, প্রেমিকার মৃত্যু ইসরায়েলের ওপর বেজায় চটেছেন ব্রিটিশ এমপিরা! ২য় দফার আলোচনায় মার্কিন প্রতিনিধি দলে থাকছেন না ভ্যান্স: ট্রাম্প সেনা ও যুদ্ধবিমান মোতায়েনে সম্মত ভারত-রাশিয়া শেষ নিঃশ্বাস পর্যন্ত শত্রুর মোকাবিলা করবে সেনাবাহিনী: সেনাপ্রধান ইরানের হাতে যুদ্ধবিমান ধ্বংস, খবর শুনেই কয়েক ঘণ্টা চিৎকার করেছিলেন ট্রাম্প! ‘আর ভদ্রলোক থাকব না’, ইরানকে নতুন হুমকি ট্রাম্পের দেশব্যাপী হামের টিকাদান কার্যক্রম শুরু হচ্ছে সোমবার ‘খারাপ লাগার অনুভূতি ক্যামেরার সামনে প্রকাশ করতে চাই না’ ইমেজ সেন্সর তৈরিতে সনিকে ৩৮ কোটি ডলার দিচ্ছে জাপান সরকার

শহীদ হাদির শ্রদ্ধায় সন্তানের নাম ‘ওসমান হাদি’ রাখলেন সাংবাদিক নেতা

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-১২-২০, | ১৪:০৮:২৫ |
ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির দপ্তর সম্পাদক তাওসিফুল ইসলাম তার সন্তানের নাম রেখেছেন শহীদ শরীফ ওসমান হাদির নামে। ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও চব্বিশের গণ-অভ্যুত্থানের অন্যতম নেতা শহীদ ওসমান হাদির প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা থেকে এই নামকরণ করেন তিনি।

শনিবার (২০ ডিসেম্বর) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তাওসিফুল ইসলাম বিষয়টি জানান। পোস্টে ওসমান হাদির সঙ্গে কথোপকথনের একটি স্ক্রিনশট এবং তার সন্তানের ছবি যুক্ত করেন তিনি।


এ বিষয়ে তাওসিফুল ইসলাম বলেন, ওসমান হাদি ভাইয়ের সঙ্গে আমার ভালো সম্পর্ক ছিল। গত ৫ ডিসেম্বর আমার সন্তানের জন্য একটি ভালো নাম তার কাছে জানতে চেয়েছিলাম। তিনি হয়তো ব্যস্ত থাকায় তখন কোনো নাম প্রস্তাব করতে পারেননি।

তিনি বলেন, হাদি ভাই পরবর্তী প্রজন্মের জন্য অনুপ্রেরণার নাম হয়ে থাকবেন।


তিনি সব সময় দেশের জন্য শহীদ হতে চেয়েছিলেন। তার প্রতি সম্মান ও ভালোবাসা থেকেই আমার সন্তানের নাম হাদি রেখেছি।

তাওসিফুল ইসলাম জানান, প্রাথমিকভাবে সন্তানের নাম রাখা হয়েছিল তাশরিফুল মাহতিন আয়ান। পরে সেই নাম পরিবর্তন করে রাখা হয় মাহতিম ওসমান হাদি।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..