সর্বশেষ :
একসঙ্গে প্রেমিক-প্রেমিকার বিষপান, প্রেমিকার মৃত্যু ইসরায়েলের ওপর বেজায় চটেছেন ব্রিটিশ এমপিরা! ২য় দফার আলোচনায় মার্কিন প্রতিনিধি দলে থাকছেন না ভ্যান্স: ট্রাম্প সেনা ও যুদ্ধবিমান মোতায়েনে সম্মত ভারত-রাশিয়া শেষ নিঃশ্বাস পর্যন্ত শত্রুর মোকাবিলা করবে সেনাবাহিনী: সেনাপ্রধান ইরানের হাতে যুদ্ধবিমান ধ্বংস, খবর শুনেই কয়েক ঘণ্টা চিৎকার করেছিলেন ট্রাম্প! ‘আর ভদ্রলোক থাকব না’, ইরানকে নতুন হুমকি ট্রাম্পের দেশব্যাপী হামের টিকাদান কার্যক্রম শুরু হচ্ছে সোমবার ‘খারাপ লাগার অনুভূতি ক্যামেরার সামনে প্রকাশ করতে চাই না’ ইমেজ সেন্সর তৈরিতে সনিকে ৩৮ কোটি ডলার দিচ্ছে জাপান সরকার

নজরকাড়া লুকে কেয়া পায়েল

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-১২-২০, | ১৩:৪৭:৩৪ |
বর্তমান সময়ের ছোট পর্দার অন্যতম জনপ্রিয় অভিনেত্রী কেয়া পায়েল। খুব অল্প সময়েই নিজের সাবলীল অভিনয় আর গ্ল্যামার দিয়ে দর্শকদের হৃদয়ে বিশেষ জায়গা করে নিয়েছেন। অভিনয়ের পাশাপাশি সোশ্যাল মিডিয়াতেও এই অভিনেত্রীর উপস্থিতি সরব। প্রায়ই নতুন নতুন লুকে ধরা দিয়ে ভক্তদের চমকে দেন তিনি। 

গত শুক্রবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একগুচ্ছ নতুন ছবি প্রকাশ করেছেন কেয়া পায়েল। দেখা গেছে, অভিনেত্রী জয়া আহসানের সাথেও একটি ছবিতে ক্যামেরাবন্দি হয়েছেন তিনি।

তবে অনুরাগীদের বিশেষভাবে নজর কেড়েছেন কেয়া পায়েল। এ সময় অভিনেত্রীকে দেখা গেছে সম্পূর্ণ ভিন্ন এক লুকে। 

তার পরনে ছিল কালো রঙের ওপর সাদা সুতার নিখুঁত ও ভারী নকশা করা একটি টপস এবং ট্রাউজার। এর ওপর আভিজাত্য বাড়িয়ে দিয়েছে একই নকশার একটি ওভারকোট বা জ্যাকেট।

ছবিগুলো পোস্ট করার পরপরই মন্তব্যের ঘরে ভক্তদের প্রশংসায় ভাসছেন কেয়া পায়েল। একজন ভক্ত লিখেছেন, ‘জাস্ট ওয়াও!’ অন্য একজন তার অভিনয়ের প্রশংসা করে মন্তব্য করেছেন, ‘আপু তুমি নাটকের জগতের সেরা।’ আবার কেয়ার মিষ্টি হাসির মুগ্ধতা প্রকাশ করে এক ভক্ত লিখেছেন, ‘তোমাকে গালে যে টোল পড়ে ওটা দারুণ লাগে আপু, মাশাআল্লাহ।’

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..