সর্বশেষ :
স্বপ্নের বাংলাদেশ গড়তে দেশের প্রতিটি নাগরিককে দায়িত্ব পালনের আহ্বান প্রধানমন্ত্রীর ডলফিনের তাণ্ডবে লণ্ডভণ্ড চীন, সরানো হলো ১০ লাখের ‍অধিক মানুষ ইরান ইস্যুতে কার্টারের মতোই ফাঁদে পড়েছেন ট্রাম্প! আইসিসির ‘প্লেয়ার অফ দ্য মান্থ’ পুরস্কারের তালিকায় তানজিদ হরমুজ খোলা নিয়ে অনিশ্চয়তা, বেড়েছে জ্বালানি তেলের দাম বাংলা কিউআর কোডে লেনদেন হবে ফ্রি গণতন্ত্রকে শক্তিশালী করতে রাজনৈতিক মানসিকতার পরিবর্তন জরুরি : রিজভী আইসিসির সেরা ক্রিকেটারদের তালিকায় ম্যাথিউস-হারশিতা ও সিভার রদ্রিকে দলে ভেড়াতে মরিয়া বার্সেলোনা, অনিশ্চিত ডি ইয়ংয়ের ভবিষ্যৎ এশিয়ার তেলের বাজারের ‘ইরান-ধাক্কা’ একাই সামলে দিচ্ছে চীন

টিকার নাম ‘স্পুৎনিক ৫’ কেন দিলো রাশিয়া?

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২০-০৮-১২, | ১৭:৩৪:০০ |

বিশ্বের প্রথম দেশ হিসেবে রাশিয়া কোভিড-১৯ রোগের টিকার অনুমোদন দিয়েছে। টিকার নাম রাখা হয়েছে ‘স্পুৎনিক ৫’।

রুশ সংবাদ সংস্থা তাস জানাচ্ছে, ছয় দশক পার হয়েছে। আরও হিসেব মেলালে হয় ৬৩ বছর আগে ১৯৫৭ সালের ৪ অক্টোবর বিশ্বে মহাকাশে প্রথম পাড়ি দিয়েছিল সোভিয়েত কৃত্রিম উপগ্রহ ‘স্পুৎনিক-১’। মহাকাশযানের সেই সাফল্যের প্রতি সম্মান জানিয়ে রাশিয়ার আবিষ্কৃত করোনাভাইরাসের টিকার নাম রাখা হয়েছে।

বিশ্লেষকরা বলছেন, সোভিয়েত যুগকে যেন ভুলতে পারছে না রাশিয়া। সে সময় সোভিয়েত রাশিয়ার সঙ্গে আমেরিকার লড়াই ছিল মহাকাশ নিয়ে। আর এবারের লড়াইটা করোনাভাইরাসের টিকা উদ্ভাবন নিয়ে।

টিকা অনুমোদনের আগে রাশিয়ান ডিরেক্ট ইনভেস্টমেন্ট ফান্ডের (আরডিআইএফ) প্রধান ক্রিমিল দিমিত্রিভ বলেছিলেন, স্পুটনিকের মহাকাশ যাত্রা দেখে বিশ্ব চমকে গিয়েছিল। আমেরিকানরা যেমন অবাক হয়েছিল। এবারেও একই ঘটনা ঘটবে। করোনাভাইরাসের ভ্যাকসিন তৈরিতে বিশ্ববাসী অবাক হয়ে রাশিয়ার সাফল্য দেখবে।

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন,রাশিয়াই প্রথম করোনার টিকা তৈরি করেছে। এ টিকা স্থায়ী বা টেকসই প্রতিরোধী সক্ষমতা দেখাতে সক্ষম।

রাশিয়ার স্বাস্থ্যমন্ত্রী মিখাইল মুরশেঙ্কো বলেছেন, অনুমোদন পাওয়া এ কোভিড ভ্যাকসিন খুবই কার্যকর ও নিরাপদ।

এদিকে, ২০ দেশের কাছ থেকে টিকা সরবরাহের অনুরোধ পেয়েছে রাশিয়া। মঙ্গলবার রাশিয়ান ডিরেক্ট ইনভেস্টমেন্ট ফান্ডের (আরডিআইএফ) প্রধান ক্রিমিল দিমিত্রিভ এ তথ্য জানিয়েছেন।

প্রসঙ্গত, মঙ্গলবার (১১ আগস্ট) বিশ্বে প্রথম নতুন করোনাভাইরাসের জন্য প্রথম টিকা নিবন্ধন করেছে রাশিয়া। গামালিয়া রিসার্চ ইনস্টিটিউট ও রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় যৌথভাবে এই টিকার উন্নয়ন করেছে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..