সর্বশেষ :
ব্রিকসের উন্নয়ন ব্যাংকে শিগগিরই যোগ দেবে ইরান সওজের প্রধান প্রকৌশলী মঈনুল হাসানকে প্রত্যাহার সুপার কাপ ফাইনালের লড়াইয়ে কারা এগিয়ে, পিএসজি নাকি অ্যাস্টন ভিলা? বৃষ্টিপাতে উত্তর-পূর্বাঞ্চলে বন্যা পরিস্থিতির অবনতি সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন আবেদন নামঞ্জুর থামছেনই না কঙ্গনা, এবার বর্ষীয়ান অভিনেতা নাসিরউদ্দিনকে ‘শিয়াল’ বলে কটাক্ষ কৃত্রিম বুদ্ধিমত্তা ও রূপান্তরের যুগে তরুণরাই সভ্যতার মূল শক্তি: তথ্যমন্ত্রী পিএসজির বিপক্ষে সুপার কাপ ফাইনালে নেই মার্তিনেজ সরকারি খরচায় পৌনে ৫ লাখ মামলায় আইনি সহায়তা শুটিংয়ে কারও অসুবিধা হবে ভেবে কিছু খেতেন না জেনা ওর্তেগা

রাশিয়ান টিকা নিয়ে জার্মানির সন্দেহ

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২০-০৮-১২, | ১৭:২৭:৪০ |

জার্মান স্বাস্থ্যমন্ত্রী জেনস স্ফান বলেছেন, রাশিয়ার কোভিড-১৯ রোগের টিকার পর্যাপ্ত পরীক্ষা করা হয়নি। সবার আগে লোকজনকে টিকা দেয়ার চেয়ে এই অনুমোদনের উদ্দেশ্য হওয়া উচিত ছিল একটি নিরাপদ পণ্য উদ্ভাবন করা।

এর আগে বিশ্বের প্রথম বিধিসম্মত টিকা অনুমোদনের কথা জানিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। দুই মাসেরও কম সময় মানব শরীরে এ টিকার পরীক্ষা হওয়ার কথাও তিনি বলেন।-খবর রয়টার্সের

রেডিও সম্প্রচারক ডাচ ল্যান্ডফাঙ্ককে দেয়া সাক্ষাৎকারে স্ফান বলেন, কোটি কোটি না হোক, যদি লাখ লাখ লোককেও এই টিকা দেয়া হয়, তবে তা বিপজ্জনক হবে।

‘যদি এটি ভুলের দিকে যায়, তবে এই টিকাদানের গ্রহণযোগ্যতা নষ্ট হবে। রাশিয়ায় যা হয়েছে, তা নিয়ে আমি কিছুটা সন্দিহান।’

তিন আরও বলেন, আমরা যা জানি, তার ওপর ভিত্তি করে যদি ভালো টিকা পাই, তবে তাতে আমি খুশিই হব। কিন্তু এখানে মূল সমস্যাটি হলো– এই টিকা যথেষ্ট পরীক্ষা করা হয়নি। এমনকি রাশিয়া এ বিষয়ে আমাদের যথেষ্ট তথ্যও দেয়নি।

‘এই মহামারীর মধ্যেও সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো– সঠিক গবেষণাটি করতে হবে এবং সেই তথ্যটি প্রকাশ্যে নিয়ে আসতে হবে; যাতে লোকজনের মধ্যে আস্থা তৈরি হয়।’

জার্মান স্বাস্থ্যমন্ত্রী বলেন, এটি কোনোভাবেই প্রথম হওয়ার বিষয় না, বরং এটি সফল ও কার্যকর হওয়ার ব্যাপার। এটি পরীক্ষিত হতে হবে, তার পর নিরাপদ হবে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..