✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

আমেরিকার ভাইস প্রেসিডেন্ট দৌড়ে কমলা হ্যারিস, ভারতে যার শেকড়

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২০-০৮-১২, | ১৭:২৫:৩৩ |

আসছে মার্কিন নির্বাচনে ডেমোক্র্যাটিক পার্টির প্রেসিডেন্ট পদপ্রার্থী জো বাইডেন নিজের রানিংমেট বা ভাইস প্রেসিডেন্ট পদপ্রার্থী হিসেবে বেছে নিয়েছেন (এই প্রথম) কৃষ্ণাঙ্গ এবং ভারতীয় বংশোদ্ভূত নারী কমলা হ্যারিসকে। প্রেসিডেন্ট ট্রাম্পকে টেক্কা দেওয়ার জন্য যৌথভাবে লড়বেন বাইডেন এবং কমলা।

একটা সময় কমলা প্রেসিডেন্ট পদপ্রার্থী হওয়ার লড়াইয়ে ছিলেন। কিন্তু ডেমোক্র্যাটিক পার্টির অভ্যন্তরীণ লড়াইয়ে জো বাইডেনের কাছে হেরে যান তিনি। এবার সেই বাইডেনেরই রানিংমেট হলেন কমলা।

টাইমস অফ ইন্ডিয়ার এক বিশ্লেষণে উঠে এসেছে কমলার শেকড় কিভাবে ভারতে বাঁধাঃ

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় জন্মগ্রহণ করা কমলার মা দক্ষিণ ভারতের একজন তামিল এবং বাবা জ্যামাইকান।

নিজেকে কৃষ্ণাঙ্গ হিসেব পরিচয় দিলেও কমলা অনেকবারই তার ভারতীয় শেকড়ের কথা বলেছেন। স্মরণ করেছেন কৈশোরে নানার সাথে গ্রীষ্মের ছুটি কাটাতে চেন্নাই ভ্রমণের কথা। তার নানা ভারতের একজন সরকারি কর্মচারী ছিলেন।

কমলার মা শ্যামলা গোপালান স্তন ক্যান্সার গবেষক ছিলেন। তিনি ১৯৬০ সালে ডক্টরেট করতে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান এবং সেখানেই জ্যামাইকান ডনাল্ড হ্যারিসের সাথে তার পরিচয় হয়।

কমলার বোন মায়া হ্যারিসও রাজনীতির সাথে জড়িত। মায়া হিলারি ক্লিনটনের নির্বাচনী প্রচারণায় অংশ নিয়েছিলেন।

কমলার বয়স যখন সাত বছর তখন তাদের বাবা-মার বিবাহ বিচ্ছেদ হয়।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..