✕

সর্বশেষ :
দিনে ৮ ঘণ্টা এসি চালালে মাসে কত টাকা বিল আসবে? বাংলাদেশি শিক্ষার্থী ভর্তি সীমিত করছে যুক্তরাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয় বাংলাদেশসহ ৩১ দেশের নাগরিকদের ওপর নিষেধাজ্ঞা, আইনি ঝুঁকিতে এয়ার ফ্রান্স আট মাসে চাকরি নিয়ে বিদেশ পাড়ি সাড়ে ৪ লাখ জনের টিকিট নিয়ে সতর্কবার্তা, যাত্রীরা যা করলে দায় নেবে না রেলওয়ে একাদশে ভর্তি নিয়ে নতুন নির্দেশনা তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশ স্কুলে ভর্তি: শ্রেণিভেদে কোন বিষয়ে কত নম্বরের পরীক্ষা সোমবার দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠান বন্ধ রাখার ঘোষণা রেলওয়ের সক্ষমতা বাড়াতে আসছে ৮০টি নতুন লোকোমোটিভ: রেলমন্ত্রী

ভারতের নাগাল্যান্ডে দাবানল, ৩ দিন ধরে জ্বলছে জুকো উপত্যকা

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-১২-১৫, | ০৫:৫৭:০৯ |

ভারতের উত্তরপূর্বাঞ্চলীয় রাজ্য নাগাল্যান্ডের সুদৃশ্য জুকো উপত্যকায় দাবানল শুরু হয়েছে। জ্বলছে উপত্যকার বিশাল অংশ।

 

স্থানীয় প্রশাসনের বরাত দিয়ে এক প্রতিবেদনে ভারতীয় দৈনিক দ্য হিন্দু জানিয়েছে, গত শুক্রবার জুকো উপত্যকায় ট্র্যাকিংয়ে গিয়েছিলেন চার জন স্থানীয় ট্র্যাকার। তাদের অসাবধানতার জেরেই ছড়িয়ে পড়েছে আগুন।

জুকোতে ট্রেকিংয়ে গিয়ে উপত্যকার একটি এলাকায় তাঁবু খাটিয়েছিলেন তারা, তারপর তাঁবুর সামনে আগুন (ক্যাম্পফায়ার) জ্বালিয়ে পানির খোঁজে বের হয়েছিলেন।

পানি নিয়ে ফিরে আসার পর তারা দেখেন, সেই আগুন ছড়িয়ে পড়েছে। আগুনের মধ্যেই আটকা পড়েন তারা। শনিবার তাদের উদ্ধার করা হয়। ততক্ষণে উপত্যকার ১ দশমিক ৩ বর্গকিলোমিটার এলাকায় আগুন ছড়িয়ে পড়েছিল।

উদ্ধারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা তাঁবুর সামনে আগুন জ্বালানোর কথা স্বীকার করেছেন। বর্তমানে কতখানি এলাকাজুড়ে দাবানল ছড়িয়েছে, তা নিশ্চিতভাবে বলা যাচ্ছে না; তবে শুষ্ক আবহওয়া ও জোর বাতাসের কারণে প্রতি মূহূর্তে বাড়ছে আগুন।

জুকো উপত্যকার নিকটবর্তী কোহিমা জেলার দুর্যোগ মোকাবিলা বাহিনী আগুন নেভাতে এসেছিল, কিন্তু জুকো উপত্যকার যে জঙ্গলে আগুন লেগেছে, তা দুর্গম। খাড়া ঢালের কারণে সেখানে সড়কপথ নেই। ফলে দমকলের গাড়ি দুর্যোগ মোকাবিলা বাহিনীর গাড়ি সেখানে পৌঁছাতে পারেনি।

নাগাল্যান্ড রাজ্য সরকারের কর্মকর্তারা জানিয়েছেন, সড়ক পথ না থাকায় দাবানল নেভাতে রাজ্যের দুর্যোগ মোকাবিলা দপ্তর ভারতের বিমান বাহিনীর একটি  হেলিকপ্টার নিয়ে আগুন নেভানোর কাজে নামার সিদ্ধান্ত নিয়েছে। ওই হেলিকপ্টার থেকে পানি ছিটানো হবে দাবানলপীড়িত অঞ্চলে।

স্থানীয় বাসিন্দা, ট্র্যাকার ও পর্যটকদের ওই জঙ্গল থেকে দূরে থাকার নির্দেশ দিয়েছে নাগাল্যান্ডের রাজ্য সরকার।

 
 

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..