✕

সর্বশেষ :
জার্মানিতে বিপজ্জনক ছায়াযুদ্ধের শঙ্কা রাহুল গান্ধীর আবেদনে ১৪ ত্রুটি ধরল ভারতের সুপ্রিম কোর্ট বাংলাদেশ-ইউএই যৌথ উদ্যোগে কক্সবাজারে সুপেয় পানি প্রকল্পের প্রস্তাব দিলেন এলজিআরডি মন্ত্রী মেহেরপুরে বাসের ধাক্কায় ভ্যানচালক নিহত পাকিস্তান সিরিজে শ্রীলঙ্কার টেস্ট দল ঘোষণা, অধিনায়ক কুশল মেন্ডিস আরব আমিরাতে শ্রমবাজার ও নতুন সুযোগের সম্ভাবনা নিয়ে মাহ্দী আমিন-রাষ্ট্রদূতের বৈঠক কুমিল্লায় সকালে হাঁটতে বেরিয়ে গাড়িচাপায় স্বামী ও স্ত্রী নিহত কাদের মির্জা ও তার স্ত্রী-ছেলের বিরুদ্ধে দুদকের ৩ মামলা অবিবাহিতদের সবচেয়ে বেশি রাগিয়ে দেয় যেসব কথা দুর্গাপূজায় নৌপথে নিরাপত্তায় ১৬ নির্দেশনা

প্রাকৃতিক দুর্যোগের ফলে দেশের প্রায় ৫০ লাখ মানুষ বাস্তুচ্যুত: আইওএম

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-১২-১০, | ১২:৪৪:১৬ |

প্রাকৃতিক দুর্যোগের কারণে বর্তমানে ৪৯ লাখ ৫৫ হাজার ৫২৭ জন মানুষ দেশের ভেতরে বাস্তুচ্যুত অবস্থায় রয়েছেন বলে জানিয়েছে আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম)। বুধবার (১০ ডিসেম্বর) বাস্তুচ্যুত মানুষের প্রথম জাতীয় গণনা প্রকাশ করে সংস্থাটি।

 

আইওএম বাংলাদেশ মিশনের প্রধান ল্যান্স বোনো বলেন, দেশের দুই-তৃতীয়াংশ মানুষ ২০২০ সালের আগেই বাস্তুচ্যুত হয়েছে। যা দীর্ঘস্থায়ী বাস্তুচ্যুতির চিত্র তুলে ধরে। এর মধ্যে চট্টগ্রাম বিভাগে সবচেয়ে বেশি প্রায় ১২ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছে। চলতি বছরের সেপ্টেম্বর থেকে অক্টোবর পর্যন্ত সংগৃহীত তথ্যের ভিত্তিতে ২৯ হাজারের বেশি তথ্যদাতার সাক্ষাৎকার নেয়া হয়।

 

এ সময় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আবদুল ওয়াদুদ বলেন, ডেটাবেইস ও ট্র্যাকিং সফটওয়্যার তৈরি হলে বাস্তুচ্যুত মানুষের সহায়তা আরও কার্যকর হবে।

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব নাভীদ শফিউল্লাহ বলেন, জলবায়ুজনিত বাস্তুচ্যুতি শুধু পরিবেশ নয় উন্নয়ন ও ন্যায়বিচারের ইস্যু।

 

প্রসঙ্গত, দেশে এই প্রথম বন্যা, ঘূর্ণিঝড়, নদীভাঙনসহ বিভিন্ন দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের প্রকৃত সংখ্যা একত্রে জানা গেল।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..