✕

সর্বশেষ :
জার্মানিতে বিপজ্জনক ছায়াযুদ্ধের শঙ্কা রাহুল গান্ধীর আবেদনে ১৪ ত্রুটি ধরল ভারতের সুপ্রিম কোর্ট বাংলাদেশ-ইউএই যৌথ উদ্যোগে কক্সবাজারে সুপেয় পানি প্রকল্পের প্রস্তাব দিলেন এলজিআরডি মন্ত্রী মেহেরপুরে বাসের ধাক্কায় ভ্যানচালক নিহত পাকিস্তান সিরিজে শ্রীলঙ্কার টেস্ট দল ঘোষণা, অধিনায়ক কুশল মেন্ডিস আরব আমিরাতে শ্রমবাজার ও নতুন সুযোগের সম্ভাবনা নিয়ে মাহ্দী আমিন-রাষ্ট্রদূতের বৈঠক কুমিল্লায় সকালে হাঁটতে বেরিয়ে গাড়িচাপায় স্বামী ও স্ত্রী নিহত কাদের মির্জা ও তার স্ত্রী-ছেলের বিরুদ্ধে দুদকের ৩ মামলা অবিবাহিতদের সবচেয়ে বেশি রাগিয়ে দেয় যেসব কথা দুর্গাপূজায় নৌপথে নিরাপত্তায় ১৬ নির্দেশনা

ট্রাম্পকে শান্তি পুরস্কার দিয়ে অশান্তিতে ফিফা সভাপতি

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-১২-১০, | ১২:১০:২৭ |

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে শান্তি পুরস্কার দিয়ে বিপদে পড়েছেন আন্তর্জাতিক ফুটবল নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠানের (ফিফা) সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো।

 

গত ৫ ডিসেম্বর বিশ্বকাপের ড্র অনুষ্ঠানে এই পুরষ্কার তুলে দেওয়া হয় ট্রাম্পের হাতে। ট্রাম্পকে পুরস্কার দেওয়ার পর থেকেই ফিফা সভাপতি সমালোচনা করছেন অনেকে।

অনেকে বলছেন ডোনাল্ড ট্রাম্পকে পুরস্কার দিয়ে ফিফার রাজনৈতিক নিরপেক্ষতার নিয়ম ভঙ্গ করেছেন জিয়ান্নি ইনফান্তিনো। এজন্য ফিফার নৈতিকতা কমিটিকে ইনফান্তিনোর বিরুদ্ধে তদন্ত চালানোর অনুরোধ জানানো হয়েছে।

মানবাধিকার সংস্থা ‘ফেয়ারস্কোয়ার’ একটি অভিযোগপত্রে লিখেছে, ‘ইনফান্তিনো ফিফার রাজনৈতিক নিরপেক্ষতার স্পষ্টভাবে চারটি নিয়ম ভেঙেছেন।’

একজন দায়িত্বে থাকা রাজনৈতিক নেতাকে এ ধরনের পুরস্কার দেওয়া নিজেই ফিফার নিরপেক্ষতার নীতির একটি স্পষ্ট লঙ্ঘন।

ফিফা সভাপতি সংস্থার লক্ষ্য, কৌশলগত দিকনির্দেশনা, নীতি বা মূল্যবোধ একতরফাভাবে ঠিক করে দেওয়ার ক্ষমতা রাখেন না।

এর আগে পুরস্কার গ্রহণ করে ট্রাম্প বলেন, 'পৃথিবী এখন অনেক নিরাপদ স্থান। এটা সত্যি আমার জীবনের অন্যতম সেরা সম্মান। আমরা লাখ লাখ জীবন বাঁচিয়েছি, যেমন- কঙ্গোর উদাহরণ দেওয়া যায়। ভারত ও পাকিস্তানের যুদ্ধও শুরু হওয়ার আগেই থামানো হলো। জিয়ান্নি অসাধারণ কাজ করেছে। টিকিট বিক্রিতে আপনি রেকর্ড গড়েছেন।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..