✕

সর্বশেষ :
জার্মানিতে বিপজ্জনক ছায়াযুদ্ধের শঙ্কা রাহুল গান্ধীর আবেদনে ১৪ ত্রুটি ধরল ভারতের সুপ্রিম কোর্ট বাংলাদেশ-ইউএই যৌথ উদ্যোগে কক্সবাজারে সুপেয় পানি প্রকল্পের প্রস্তাব দিলেন এলজিআরডি মন্ত্রী মেহেরপুরে বাসের ধাক্কায় ভ্যানচালক নিহত পাকিস্তান সিরিজে শ্রীলঙ্কার টেস্ট দল ঘোষণা, অধিনায়ক কুশল মেন্ডিস আরব আমিরাতে শ্রমবাজার ও নতুন সুযোগের সম্ভাবনা নিয়ে মাহ্দী আমিন-রাষ্ট্রদূতের বৈঠক কুমিল্লায় সকালে হাঁটতে বেরিয়ে গাড়িচাপায় স্বামী ও স্ত্রী নিহত কাদের মির্জা ও তার স্ত্রী-ছেলের বিরুদ্ধে দুদকের ৩ মামলা অবিবাহিতদের সবচেয়ে বেশি রাগিয়ে দেয় যেসব কথা দুর্গাপূজায় নৌপথে নিরাপত্তায় ১৬ নির্দেশনা

নির্বাচন ৫ বছরের জন্য কিন্তু গণভোট শত বছরের: প্রধান উপদেষ্টা

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-১২-১০, | ১১:১১:০১ |

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, আগামী নির্বাচন ও গণভোট দুটিই জাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আগামী পাঁচ বছরের জন্য হবে নির্বাচন, কিন্তু গণভোট শত বছরের জন্য। গণভোটের মাধ্যমে বাংলাদেশটাকে স্থায়ীভাবে পাল্টে দিতে পারি। নতুন বাংলাদেশ ভিতটা এর মাধ্যমে গড়তে তুলতে পারি।

বুধবার (১০ ডিসেম্বর) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা থেকে উপজেলা নির্বাহী অফিসারদের (ইউএনও) সঙ্গে ভিডিও কনফারেন্সে যোগ দিয়ে এ কথা বলেন তিনি।

 

 

 

প্রধান উপদেষ্টা ইউএনওদের উদ্দেশে বলেন, আগামী নির্বাচন সুন্দর ও সুষ্ঠুভাবে আয়োজনের মাধ্যমে স্মরণীয় করে রাখতে হবে। জাতীয় নির্বাচনের পাশাপাশি জনগণকে গণভোটের ব্যাপারেও উদ্ভুদ্ধ করতে হবে। যেকোনো পরিস্থিতি মোকাবেলা এবং গুজব প্রতিরোধে ব্যবস্থা নিতে হবে। তফসিলের পর কে কোন দায়িত্ব পালন করবেন তার পরিকল্পনা ও প্রস্তুতি এখন থেকেই নেয়ার নির্দেশ দেন তিনি।

তিনি আরও বলেন, গণভোট বিষয়ে ভোটারদের সচেতন করতে হবে। ভোটারদের বোঝাতে হবে যে আপনারা মন ঠিক করে আসুন 'হ্যাঁ'-তে ভোট দেবেন নাকি 'না'-তে ভোট দেবেন।

 

 

 

আগের একাধিক নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টা বলেন, বিগত আমলে নির্বাচন নয় প্রতারণা হয়েছে। আগামী নির্বাচন অন্যান্য দায়িত্বের মতো নয়। বরং এটি একটি ঐতিহাসিক দায়িত্ব।

এ সময় ইউএনওদের নিজ নিজ এলাকার সব পোলিং স্টেশন পরিদর্শনের পাশাপাশি সংশ্লিষ্ট সব পক্ষ, এলাকাবাসী এবং সহকর্মীদের সঙ্গে আলোচনার পরামর্শ দেন প্রধান উপদেষ্টা।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..