✕

সর্বশেষ :
জার্মানিতে বিপজ্জনক ছায়াযুদ্ধের শঙ্কা রাহুল গান্ধীর আবেদনে ১৪ ত্রুটি ধরল ভারতের সুপ্রিম কোর্ট বাংলাদেশ-ইউএই যৌথ উদ্যোগে কক্সবাজারে সুপেয় পানি প্রকল্পের প্রস্তাব দিলেন এলজিআরডি মন্ত্রী মেহেরপুরে বাসের ধাক্কায় ভ্যানচালক নিহত পাকিস্তান সিরিজে শ্রীলঙ্কার টেস্ট দল ঘোষণা, অধিনায়ক কুশল মেন্ডিস আরব আমিরাতে শ্রমবাজার ও নতুন সুযোগের সম্ভাবনা নিয়ে মাহ্দী আমিন-রাষ্ট্রদূতের বৈঠক কুমিল্লায় সকালে হাঁটতে বেরিয়ে গাড়িচাপায় স্বামী ও স্ত্রী নিহত কাদের মির্জা ও তার স্ত্রী-ছেলের বিরুদ্ধে দুদকের ৩ মামলা অবিবাহিতদের সবচেয়ে বেশি রাগিয়ে দেয় যেসব কথা দুর্গাপূজায় নৌপথে নিরাপত্তায় ১৬ নির্দেশনা

আজ বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ সিইসি ও চার কমিশনারের

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-১২-১০, | ০৬:২১:০৯ |

দেশজুড়ে নির্বাচনি উত্তাপ বাড়ছে। এরই অংশ হিসেবে আজ বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) ও চার নির্বাচন কমিশনার। চূড়ান্ত হয়েছে তফসিল ঘোষণায় প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের ভাষণ।

 

 

 

বুধবার (১০ ডিসেম্বর) রাষ্ট্রপতির সাথে সাক্ষাত শেষে সন্ধ্যায় কিংবা আগামীকাল ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণা করার বিষয় নিশ্চিত করেছেন ইসি আব্দুর রহমানেল মাছউদ।

 

গতকাল মঙ্গলবার (৯ ডিসেম্বর) দুপুরে, সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ তথ্য নিশ্চিত করেন তিনি। জানান, তফসিলে নির্বাচন সুষ্ঠু করতে রাজনৈতিক দলসহ অংশীজনদের সহযোগিতার বিষয়ে আহ্বান জানাবেন সিইসি।

রেওয়াজ অনুযায়ী, আজ রাষ্ট্রপতির সাথে সাক্ষাত করবে নাসিরুদ্দিন নেতৃত্বাধীন কমিশন। এর আগে, নির্বাচনের সার্বিক বিষয় নিয়ে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সাথে সাক্ষাত করে পুরো কমিশন। এছাড়া, আরপিও সংশোধন করে গেজেটও প্রকাশ করেছে ইসি।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..