✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

মহানবী (সা.)-এর রওজা জিয়ারতের নতুন নিয়ম ও সময়সূচি ঘোষণা

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-১২-০৯, | ১৪:২৭:০৭ |

মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর রওজা জিয়ারত ও রিয়াজুল জান্নাতে নফল ইবাদতের জন্য নতুন সময়সূচি ও নিয়ম ঘোষণা করেছে সৌদি সরকার। এখন থেকে নতুন সময়সূচি ও নিয়ম অনুযায়ী মসজিদে নববিতে মহানবী (সা.)-এর রওজা জিয়ারত করতে হবে। পুরুষ ও নারীদের জন্য আলাদা সময়সূচি দেয়া হয়েছে। খবর জিও নিউজের।

 
 

 

পুরুষদের জন্য নিয়মিত দিনগুলোতে রওজা জিয়ারতের সময় রাত ২টা থেকে ফজরের নামাজ পর্যন্ত এবং বেলা ১১টা ২০ মিনিট থেকে এশার নামাজ পর্যন্ত। শুক্রবার পুরুষ দর্শনার্থীরা তিনটি সময়ে জিয়ারত করতে পারবেন—রাত ২টা থেকে ফজর পর্যন্ত, সকাল ৯টা ২০ মিনিট থেকে ১১টা ২০ মিনিট পর্যন্ত এবং জুমার নামাজের পর থেকে এশা পর্যন্ত।

এ ছাড়া, নিয়মিত দিনগুলোতে নারীদের জন্য সফরের সময় রাখা হয়েছে ফজরের পর থেকে বেলা ১১টা পর্যন্ত এবং এশার পর থেকে রাত ২টা পর্যন্ত। শুক্রবার ফজরের নামাজের পর থেকে সকাল ৯টা পর্যন্ত।

 

বয়স্ক দর্শনার্থীরা হুইলচেয়ার ব্যবহার করে মক্কা গেট ৩৭-এর সামনে দক্ষিণ প্রাঙ্গণ দিয়ে রওজায় প্রবেশ করতে পারবেন।

রওজা জিয়ারতের জন্য ‘নুসুক’ অ্যাপের মাধ্যমে অনুমতি নিতে হবে বলে কর্তৃপক্ষ জানিয়েছে। প্রতি বছর একবার বুকিং করা যাবে। মসজিদে নববির কাছাকাছি থাকাকালে ‘ইনস্ট্যান্ট ট্র্যাক’ বিকল্পের মাধ্যমে বুকিং করা যাবে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..