✕

সর্বশেষ :
জার্মানিতে বিপজ্জনক ছায়াযুদ্ধের শঙ্কা রাহুল গান্ধীর আবেদনে ১৪ ত্রুটি ধরল ভারতের সুপ্রিম কোর্ট বাংলাদেশ-ইউএই যৌথ উদ্যোগে কক্সবাজারে সুপেয় পানি প্রকল্পের প্রস্তাব দিলেন এলজিআরডি মন্ত্রী মেহেরপুরে বাসের ধাক্কায় ভ্যানচালক নিহত পাকিস্তান সিরিজে শ্রীলঙ্কার টেস্ট দল ঘোষণা, অধিনায়ক কুশল মেন্ডিস আরব আমিরাতে শ্রমবাজার ও নতুন সুযোগের সম্ভাবনা নিয়ে মাহ্দী আমিন-রাষ্ট্রদূতের বৈঠক কুমিল্লায় সকালে হাঁটতে বেরিয়ে গাড়িচাপায় স্বামী ও স্ত্রী নিহত কাদের মির্জা ও তার স্ত্রী-ছেলের বিরুদ্ধে দুদকের ৩ মামলা অবিবাহিতদের সবচেয়ে বেশি রাগিয়ে দেয় যেসব কথা দুর্গাপূজায় নৌপথে নিরাপত্তায় ১৬ নির্দেশনা

টানা ৩ দিনের ছুটি পাচ্ছেন চাকরিজীবীরা

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-১২-০৮, | ১৩:১২:১৬ |

বছরের শেষ প্রান্তে এসে টানা ৩ দিনের ছুটি কাটানোর সুযোগ পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা। লম্বা এই ছুটির মধ্য দিয়ে চলতি বছরের সরকারি ছুটি শেষ হচ্ছে।

 

এর আগে চলতি বছর ২ ঈদে টানা ৯ দিন ও ১০ দিনের মতো বড় ছুটি উপভোগের পাশাপাশি সরকারি চাকরিজীবীরা বছরজুড়ে বেশ কয়েকবার টানা ৩ দিন কিংবা টানা ৪ দিনের ছুটি উপভোগের সুযোগ পেয়েছিলেন।

 

২০২৫ সালের সরকারি ছুটির তালিকা অনুযায়ী, আগামী ২৫ ডিসেম্বর খ্রিস্টানদের বড়দিনের সরকারি ছুটি পড়েছে। দিনটি বৃহস্পতিবার হওয়ায় এর পরের দু’দিন (শুক্র ও শনিবার) থাকছে সাপ্তাহিক ছুটি। ফলে সবমিলিয়ে টানা ৩ দিন বন্ধ থাকছে অফিস।

তবে লম্বা এই ছুটির আগে ডিসেম্বরে আরও একটি সরকারি ছুটি পাওয়া যাবে। বিজয় দিবস উপলক্ষে আগামী ১৬ ডিসেম্বর (মঙ্গলবার) এই ছুটি থাকছে।

 

উল্লেখ্য, গত ৬ নভেম্বর ২০২৬ সালের সরকারি ছুটির তালিকার অনুমোদন দেয় উপদেষ্টা পরিষদ। নতুন বছরে নির্বাহী আদেশে এবং সাধারণ ছুটি মোট ২৮টি। তবে এরমধ্যে ৯ দিন শুক্র ও শনিবার পড়েছে। এজন্য ২০২৬ সালে মূল ছুটি হবে ১৯ দিন।

 

সবশেষ গত ৯ নভেম্বর উপদেষ্টা পরিষদে অনুমোদনের পর ২০২৬ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ করে সরকার। ওইদিন জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিধি অনুবিভাগের বিধি-৬ শাখা থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।

নতুন বছরের ছুটির প্রজ্ঞাপন অনুযায়ী, ২০২৬ সালে সাধারণ ছুটি থাকবে ১৪ দিন। সেই সঙ্গে নির্বাহী আদেশে আরও ১৪ দিনের ছুটি থাকছে। অন্যদিকে নতুন বছরে ঐচ্ছিক ছুটির মধ্যে মুসলিম পর্বে মোট ৫ দিন, হিন্দু পর্বে মোট ৯ দিন, খ্রিস্টান পর্বে মোট ৮ দিন, বৌদ্ধ পর্বে মোট ৭ দিন এবং ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর কর্মচারীরা মোট ২ দিন ঐচ্ছিক ছুটি নিতে পারবেন।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..