সর্বশেষ :
স্বপ্নের বাংলাদেশ গড়তে দেশের প্রতিটি নাগরিককে দায়িত্ব পালনের আহ্বান প্রধানমন্ত্রীর ডলফিনের তাণ্ডবে লণ্ডভণ্ড চীন, সরানো হলো ১০ লাখের ‍অধিক মানুষ ইরান ইস্যুতে কার্টারের মতোই ফাঁদে পড়েছেন ট্রাম্প! আইসিসির ‘প্লেয়ার অফ দ্য মান্থ’ পুরস্কারের তালিকায় তানজিদ হরমুজ খোলা নিয়ে অনিশ্চয়তা, বেড়েছে জ্বালানি তেলের দাম বাংলা কিউআর কোডে লেনদেন হবে ফ্রি গণতন্ত্রকে শক্তিশালী করতে রাজনৈতিক মানসিকতার পরিবর্তন জরুরি : রিজভী আইসিসির সেরা ক্রিকেটারদের তালিকায় ম্যাথিউস-হারশিতা ও সিভার রদ্রিকে দলে ভেড়াতে মরিয়া বার্সেলোনা, অনিশ্চিত ডি ইয়ংয়ের ভবিষ্যৎ এশিয়ার তেলের বাজারের ‘ইরান-ধাক্কা’ একাই সামলে দিচ্ছে চীন

আলাউদ্দিন আলীর জানাজা এফডিসিতে

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২০-০৮-০৯, | ১৫:১৭:১০ |
কিংবদন্তি সুরকার ও সংগীত পরিচালক আলাউদ্দিন আলী চলে গেছেন রবিবার বিকেলে। তার চলে যাওয়ায় শোকের ছায়া নেমে এসেছে সংগীতাঙ্গনে। এদিকে আলাউদ্দিন আলীর পারিবারিক সূত্রে জানা গেছে, সোমবার বাদ যোহর খিলগাঁও মূর ই বাগ মসজিদে প্রথম জানাজা অনুষ্ঠিত হবে এই সুর সম্রাটের। এর পর বেলা আড়াইটায় এফডিসিতে দ্বিতীয় জানাজা শেষে মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে তাকে দাফন করা হবে। উল্লেখ্য, গুরুতর অসুস্থ অবস্থায় শনিবার ভোরে রাজধানীর মহাখালীর ইউনিভার্সেল মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় এই কিংবদন্তি সুরকার ও সংগীত পরিচালককে। এরপর থেকে হাসপাতালটির ইনটেনসিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) লাইফ সাপোর্টে তাকে রাখা হয়। কিন্তু অবশেষে চলে গেলেন এই সুর সম্রাট। এর আগে ২০১৫ সালে জুন মাসে আলাউদ্দিন আলীর শরীরে ক্যানসার ধরা পড়ে। এরপর থেকে তিনি কয়েক দফায় ব্যাংককে চিকিৎসা নিয়েছেন।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..