✕

সর্বশেষ :
জার্মানিতে বিপজ্জনক ছায়াযুদ্ধের শঙ্কা রাহুল গান্ধীর আবেদনে ১৪ ত্রুটি ধরল ভারতের সুপ্রিম কোর্ট বাংলাদেশ-ইউএই যৌথ উদ্যোগে কক্সবাজারে সুপেয় পানি প্রকল্পের প্রস্তাব দিলেন এলজিআরডি মন্ত্রী মেহেরপুরে বাসের ধাক্কায় ভ্যানচালক নিহত পাকিস্তান সিরিজে শ্রীলঙ্কার টেস্ট দল ঘোষণা, অধিনায়ক কুশল মেন্ডিস আরব আমিরাতে শ্রমবাজার ও নতুন সুযোগের সম্ভাবনা নিয়ে মাহ্দী আমিন-রাষ্ট্রদূতের বৈঠক কুমিল্লায় সকালে হাঁটতে বেরিয়ে গাড়িচাপায় স্বামী ও স্ত্রী নিহত কাদের মির্জা ও তার স্ত্রী-ছেলের বিরুদ্ধে দুদকের ৩ মামলা অবিবাহিতদের সবচেয়ে বেশি রাগিয়ে দেয় যেসব কথা দুর্গাপূজায় নৌপথে নিরাপত্তায় ১৬ নির্দেশনা

টি-টোয়েন্টিতে রেকর্ড গড়লেন মুস্তাফিজ

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৭-২০, | ১৩:১৪:৩৫ |

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে বল হাতে নতুন রেকর্ড গড়লেন বাংলাদেশের তারকা পেসার মুস্তাফিজুর রহমান। ৪ ওভারের বোলিং কোটা পূরণ করে সবচেয়ে কম রান দেওয়া বাংলাদেশি বোলার এখন এই বাঁহাতি পেসার।

রবিবার মিরপুরের শের-ই-বাংলা স্টেডিয়ামে পাকিস্তানের বিপক্ষে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে ৪ ওভারে মাত্র ৬ রান দিয়ে দুই উইকেট শিকার করেন মুস্তাফিজ। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে কৃপণ বোলিংয়ের রেকর্ড এটি।

এর আগে, রিশাদ হোসেন, তানজিম হাসান ও মুস্তাফিজ নিজে ৪ ওভারে ৭ রান দিয়েছিলেন।

আজ টস জিতে পাকিস্তানকে ব্যাটিংয়ে পাঠান বাংলাদেশের অধিনায়ক লিটন কুমার দাস। আগে ব্যাট করতে নেমে তাসের ঘরের মতো ভেঙে পড়ে পাক ব্যাটাররা। কেবল তিনজন ছাড়া কেউই ছুঁতে পারেননি দুই অঙ্কের ঘর। শেষ পর্যন্ত ১১০ রানে অল আউট হয় পাকিস্তান


শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..