সর্বশেষ :
একসঙ্গে প্রেমিক-প্রেমিকার বিষপান, প্রেমিকার মৃত্যু ইসরায়েলের ওপর বেজায় চটেছেন ব্রিটিশ এমপিরা! ২য় দফার আলোচনায় মার্কিন প্রতিনিধি দলে থাকছেন না ভ্যান্স: ট্রাম্প সেনা ও যুদ্ধবিমান মোতায়েনে সম্মত ভারত-রাশিয়া শেষ নিঃশ্বাস পর্যন্ত শত্রুর মোকাবিলা করবে সেনাবাহিনী: সেনাপ্রধান ইরানের হাতে যুদ্ধবিমান ধ্বংস, খবর শুনেই কয়েক ঘণ্টা চিৎকার করেছিলেন ট্রাম্প! ‘আর ভদ্রলোক থাকব না’, ইরানকে নতুন হুমকি ট্রাম্পের দেশব্যাপী হামের টিকাদান কার্যক্রম শুরু হচ্ছে সোমবার ‘খারাপ লাগার অনুভূতি ক্যামেরার সামনে প্রকাশ করতে চাই না’ ইমেজ সেন্সর তৈরিতে সনিকে ৩৮ কোটি ডলার দিচ্ছে জাপান সরকার

রাজনৈতিক দলগুলোকে গণতান্ত্রিকভাবে সমালোচনা করার আহ্বান নাহিদের

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৭-২০, | ১২:৪০:৪৮ |

রাজনৈতিক দলগুলোকে গণতান্ত্রিকভাবে সমালোচনা প্রকাশ করার আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। এ সময় তিনি সকল পক্ষকে দায়িত্বশীল আচরণ করার আহ্বান জানান। রোববার (২০ জুলাই) রাঙামাটিতে এনসিপির জুলাই পদযাত্রায় দেয়া বক্তব্যে তিনি একথা জানান।

তিনি বলেন, একটি গণতান্ত্রিক বাংলাদেশই আমাদের প্রত্যাশা। যেখানে সকল ধর্ম ও সম্প্রদায়ের মানুষ সমমর্যাদা নিয়ে বাস করতে পারবে। তিনি বলেন, গত ৫০ বছরে বাংলাদেশকে নানাভাবে বিভাজিত করে রাখা হয়েছিল এবং যার বড় শিকার হয়েছে পার্বত্য চট্টগ্রাম। এখানে নানা বিভাজন ও অশান্তি জিইয়ে রেখে অন্য একটি পক্ষ বারবার সুবিধা নেয়ার চেষ্টা করে।

দ্বিতীয় আর কোনও পক্ষকে সুবিধা নিতে দেয়া হবে না উল্লেখ করে তিনি বলেন, আমাদের সম্প্রদায়গুলোর মধ্যে কোনও সমস্যা থাকলে আমরা নিজেরাই সুরাহা করবো। এর জন্য আমাদের সকলকে ঐক্যবদ্ধ হতে হবে।

এনসিপির আহ্বায়ক বলেন, ৭২ এর সংবিধানের বিরুদ্ধে আমরা বলে আসছি। সেটা মুজিববাদী সংবিধান এবং সেখানে সকল জনগোষ্ঠীকে অন্তর্ভূক্ত করা হয়নি। বাঙালি জাতীয়তাবাদের নামে অবাঙালি জনগোষ্ঠীর সাথে বিভেদ তৈরি করে রাখা হয়েছে। ধর্ম নিরপেক্ষতার নামে অন্য ধর্মে বিভেদ সৃষ্টি করে রাখা হয়েছে। আমরা সকল বিভেদের ঊর্ধ্বে গিয়ে সকল জানগোষ্ঠীকে মর্যাদা দিয়ে একটি সংবিধান তৈরি করতে চাই।

বাংলাদেশকে যেকোনো আধিপত্যবাদের হাত থেকে রক্ষা করতে হলে সবাইকে একসাথে লড়াই করতে হবে উল্লেখ করে নাহিদ বলেন, আমরা যেমন সম্প্রদায়গুলোর মধ্যে সম্প্রীতি চাই, একইভাবে ফ্যাসিবাদবিরোধী যে রাজনৈতিক দল রয়েছে, সেই দলগুলোর মধ্যে সৌহার্দ এবং সম্প্রীতি চাই। পুরোনো সংঘাত এবং বিরোধীতার রাজনীতি থেকে বের হয়ে আসতে চাই।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..