✕

সর্বশেষ :
জার্মানিতে বিপজ্জনক ছায়াযুদ্ধের শঙ্কা রাহুল গান্ধীর আবেদনে ১৪ ত্রুটি ধরল ভারতের সুপ্রিম কোর্ট বাংলাদেশ-ইউএই যৌথ উদ্যোগে কক্সবাজারে সুপেয় পানি প্রকল্পের প্রস্তাব দিলেন এলজিআরডি মন্ত্রী মেহেরপুরে বাসের ধাক্কায় ভ্যানচালক নিহত পাকিস্তান সিরিজে শ্রীলঙ্কার টেস্ট দল ঘোষণা, অধিনায়ক কুশল মেন্ডিস আরব আমিরাতে শ্রমবাজার ও নতুন সুযোগের সম্ভাবনা নিয়ে মাহ্দী আমিন-রাষ্ট্রদূতের বৈঠক কুমিল্লায় সকালে হাঁটতে বেরিয়ে গাড়িচাপায় স্বামী ও স্ত্রী নিহত কাদের মির্জা ও তার স্ত্রী-ছেলের বিরুদ্ধে দুদকের ৩ মামলা অবিবাহিতদের সবচেয়ে বেশি রাগিয়ে দেয় যেসব কথা দুর্গাপূজায় নৌপথে নিরাপত্তায় ১৬ নির্দেশনা

চলতি মাসেই জাতীয় সনদ, জানালেন আলী রিয়াজ

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৭-২০, | ১২:২৫:১০ |

জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজ বলেছেন, তত্ত্বাবধায়ক সরকার ইস্যুতে রাজনৈতিক দলগুলো একমত। আগামী ৩১ জুলাইয়ের মধ্যে জাতীয় সনদ তৈরির ব্যাপারেও আশা প্রকাশ করেছেন তিনি।

রোববার (২০ জুলাই) রাজনৈতিক দলগুলোর সাথে জাতীয় ঐকমত্য কমিশনের সাথে ২য় পর্যায়ের ১৫তম দিনের বৈঠকে তিনি এ কথা বলেন।

অধ্যাপক আলী রীয়াজ বলেন, দিনের আলোচনায় আজ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার সঙ্গে প্রধানমন্ত্রীর একাধিক পদে থাকা নিয়ে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা হবে।

তিনি বলেন, দ্বিকক্ষ আইনসভার উচ্চকক্ষ নিয়ে আজ কমিশনের সিদ্ধান্ত জানানোর কথা থাকলেও, কিছু বিষয়ে আলোচনা বাকি আছে। দ্রুতই এ বিষয়ে সিদ্ধান্ত জানানো হবে।

উল্লেখ্য, চলমান সংলাপ এ সপ্তাহের মধ্যে শেষ হবে বলেও জানান আলী রীয়াজ।


শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..