✕

সর্বশেষ :
জার্মানিতে বিপজ্জনক ছায়াযুদ্ধের শঙ্কা রাহুল গান্ধীর আবেদনে ১৪ ত্রুটি ধরল ভারতের সুপ্রিম কোর্ট বাংলাদেশ-ইউএই যৌথ উদ্যোগে কক্সবাজারে সুপেয় পানি প্রকল্পের প্রস্তাব দিলেন এলজিআরডি মন্ত্রী মেহেরপুরে বাসের ধাক্কায় ভ্যানচালক নিহত পাকিস্তান সিরিজে শ্রীলঙ্কার টেস্ট দল ঘোষণা, অধিনায়ক কুশল মেন্ডিস আরব আমিরাতে শ্রমবাজার ও নতুন সুযোগের সম্ভাবনা নিয়ে মাহ্দী আমিন-রাষ্ট্রদূতের বৈঠক কুমিল্লায় সকালে হাঁটতে বেরিয়ে গাড়িচাপায় স্বামী ও স্ত্রী নিহত কাদের মির্জা ও তার স্ত্রী-ছেলের বিরুদ্ধে দুদকের ৩ মামলা অবিবাহিতদের সবচেয়ে বেশি রাগিয়ে দেয় যেসব কথা দুর্গাপূজায় নৌপথে নিরাপত্তায় ১৬ নির্দেশনা

ধোঁয়া-কান্নায় আতঙ্ক, হেলিকপ্টার-অ্যাম্বুলেন্সে চলছে উদ্ধার অভিযান

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৭-২১, | ০৮:১৬:১০ |

রাজধানীর উত্তরায় মাইলস্টোন কলেজে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে পুরো এলাকায়। সোমবার (২১ জুলাই) দুপুর ১টা ৬ মিনিটে উড্ডয়ন করার কিছুক্ষণের মধ্যেই ‘এফ-৭ বিজিআই’ মডেলের বিমানটি মাইলস্টোন কলেজের মাঠের পাশে একটি ভবনে বিধ্বস্ত হয়। বিকট শব্দ ও আগুনের গোলা ছড়িয়ে পড়ায় বিদ্যালয়ের চলমান শ্রেণি কার্যক্রমে উপস্থিত শিক্ষার্থী ও শিক্ষকদের মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে।

দুর্ঘটনার পরপরই ঘটনাস্থলে একাধিক অ্যাম্বুলেন্স পৌঁছায়। আহতদের তাৎক্ষণিকভাবে উদ্ধার করে রাজধানীর বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়। পাশাপাশি উদ্ধার কার্যক্রমে যুক্ত করা হয়েছে বিমান বাহিনীর একটি হেলিকপ্টারও।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..