সর্বশেষ :
একসঙ্গে প্রেমিক-প্রেমিকার বিষপান, প্রেমিকার মৃত্যু ইসরায়েলের ওপর বেজায় চটেছেন ব্রিটিশ এমপিরা! ২য় দফার আলোচনায় মার্কিন প্রতিনিধি দলে থাকছেন না ভ্যান্স: ট্রাম্প সেনা ও যুদ্ধবিমান মোতায়েনে সম্মত ভারত-রাশিয়া শেষ নিঃশ্বাস পর্যন্ত শত্রুর মোকাবিলা করবে সেনাবাহিনী: সেনাপ্রধান ইরানের হাতে যুদ্ধবিমান ধ্বংস, খবর শুনেই কয়েক ঘণ্টা চিৎকার করেছিলেন ট্রাম্প! ‘আর ভদ্রলোক থাকব না’, ইরানকে নতুন হুমকি ট্রাম্পের দেশব্যাপী হামের টিকাদান কার্যক্রম শুরু হচ্ছে সোমবার ‘খারাপ লাগার অনুভূতি ক্যামেরার সামনে প্রকাশ করতে চাই না’ ইমেজ সেন্সর তৈরিতে সনিকে ৩৮ কোটি ডলার দিচ্ছে জাপান সরকার

আগে লেভেল প্লেয়িং ফিল্ড, তারপর নির্বাচন : নুরুল হক নুর

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৭-১৯, | ১৩:২৪:৫৭ |

জাতীয় নির্বাচনের আগে ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ নিশ্চিত না হলে অন্তর্বর্তী সরকারকে নির্বাচনের দিকে না এগোনোর কড়া হুঁশিয়ারি দিয়েছেন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর। তিনি বলেন, মৌলিক সংস্কার ছাড়া আপনারা নির্বাচনের দিকে হাঁটবেন না। নির্বাচন তখনই গ্রহণযোগ্য হবে, যখন সব রাজনৈতিক দল নির্বিঘ্নে প্রচার-প্রচারণা চালাতে পারবে।

শনিবার (১৯ জুলাই) রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর জাতীয় সমাবেশে দেওয়া বক্তব্যে তিনি এ হুঁশিয়ারি উচ্চারণ করেন।

নুরুল হক নুর বলেন, নির্বাচনের আগে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে হবে। সব দল যেন নির্বিঘ্নে সভা-সমাবেশ ও প্রচারণা চালাতে পারে, তা নিশ্চিত করতে হবে। আজকের সমাবেশের এটিই একটি বড় দাবি। মৌলিক সংস্কার নিশ্চিত না করে আপনারা (অন্তর্বর্তী সরকার) নির্বাচনের দিকে হাঁটবেন না। তা হলে সেটা আরেকটি প্রতারণামূলক নির্বাচনই হবে।

তিনি বলেন, যারা ইসলামী আন্দোলন করেন, তারা জানেন—আল্লাহ ধন-সম্পদ, ক্ষমতা দিয়ে আবার নিয়েও পরীক্ষা করেন। গত ১৬ বছর আল্লাহ আমাদের ধৈর্যের পরীক্ষা নিয়েছেন। আমরা সেই পরীক্ষায় উত্তীর্ণ হয়েছি বলেই তিনি আমাদের ‘রহমতের জুলাই’ উপহার দিয়েছেন। সেই জুলাইয়ে বাংলাদেশের জনগণ দৈত্য-দানবের মতো চেপে বসা ফ্যাসিবাদকে পরাজিত করেছে।

কিন্তু বর্তমান বাস্তবতায় নতুন একটি সংকটের ইঙ্গিত দিয়ে নুর বলেন, আজ আমরা দেখতে পাচ্ছি—একসময়ের মজলুম শক্তি, যারা অভ্যুত্থানের অংশ ছিল, তারা আজ অহংকারে ভর করে জালিমে পরিণত হচ্ছে। আমি তাদের স্মরণ করিয়ে দিতে চাই, যদি আমরা সীমালঙ্ঘনকারী হয়ে যাই, তাহলে শেখ হাসিনার মতো আমাদেরকেও আল্লাহ পাক ছাড় দেবেন না।

তিনি সমাবেশে উপস্থিত জনগণকে উদ্দেশ্য করে বলেন, ছাত্র জনতার সংগ্রাম এবং রক্তের বিনিময়ে আমরা যে ঐতিহাসিক পরিবর্তন পেয়েছি, সেটিকে টেকসই করতে হলে দেশের শাসনতান্ত্রিক কাঠামোতে মৌলিক সংস্কার আনতেই হবে। তা না হলে এই পরিবর্তনের অর্থহীনতা প্রমাণিত হবে।


শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..