✕

সর্বশেষ :
পশ্চিম তীরে জলপাই সংগ্রহে বাধা, আটক ফিলিস্তিনি নারীরা খুলনায় মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজছাত্র নিহত ইন্সপেক্টর পদে পদোন্নতি পেলেন ১৪৯ পুলিশ সদস্য হুতির হামলায় অস্থির সৌদি, একের পর এক ভুলের খেসারত দিচ্ছে রিয়াদ সৌরবিদ্যুতে ইউনিট প্রতি সাশ্রয় হবে ৫-৬ টাকা নতুন ঋণচুক্তির বিষয়ে আইএমএফের সঙ্গে আলোচনা এগিয়ে নিচ্ছে বাংলাদেশ চার বছরে তাপপ্রবাহে ইউরোপে ২ লাখের বেশি মৃত্যু, সতর্ক করল ডব্লিউএইচও বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হওয়ার পথে ইলন মাস্ক যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতে কোভিড আমলের ঝুঁকিতে বৈশ্বিক অর্থনীতি : বিশ্বব্যাংক সমুদ্রের তলদেশে বিশ্বের প্রথম বায়ুবিদ্যুৎচালিত ডেটাসেন্টার চালু করল চীন

দূর হবে চোখের নিচে কালো দাগ

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৭-১৯, | ১২:৫৫:১৯ |

সৌন্দর্যের প্রায় অর্ধেক অংশই নির্ভর করে চোখের ওপর। কিন্তু চোখের নিচে কালো দাগ আপনার সৌন্দর্যকে অনেকটাই মলিন করে দেয়। আপনি কি জানেন, বাড়িতে থাকা ৩ সবজিতে এ সমস্যার দ্রুত সমাধান করতে পারেন?

বিশেষজ্ঞরা বলছেন, চোখের নিচের কালো ও ফোলাভাব মূলত মানসিক চাপ ও অবসাদের একটি অন্যতম লক্ষণ। চোখের নিচে কালো দাগ ও ফোলাভাবে সহজেই ক্লান্তি ধরা পড়ে। সেই সঙ্গে অল্প বয়সে আরও বেশি বয়স্কও দেখায়।

 রূপ বিশেষজ্ঞরা বলছেন, চোখের ক্লান্তি দূর করার পাশাপাশি এর কালো দাগ আর ফোলাভাব দূর করতে পারে ৩ সবজি। এগুলো হলো-
বাক

১। শসার রস

শসা ব্যবহারে চোখে আরামবোধ হয়। এটি কালো দাগ দূর করে ত্বককে দীপ্তিময় করে তোলে। শসা স্লাইস করে কেটে কিংবা রস করে ফ্রিজে রেখে ঠান্ডা করুন। চোখের ওপর শসার স্লাইজ বা শসার রসের বরফ ১৫-২০ মিনিট রেখে পানির ঝাপটা দিয়ে ধুয়ে ফেলুন।

২। আলুর রস

আলুতে রয়েছে ন্যাচারাল ব্লিচ এজেন্ট। এটি চোখের কালো দাগ দূর করে, ফোলাভাব কমায় ও ক্লান্তি দূর করতে সাহায্য করে। দিনের শেষে আলুর রস তুলার সাহায্যে চোখের ওপর মালিশ করুন। এরপর ১৫ মিনিট অপেক্ষা করে পানি দিয়ে ধুয়ে ফেলুন।
তব

৩। টমেটোর রস

টমেটোকে প্রাকৃতিক ব্লিচ বলা হয়। এটি কালো দাগ হালকা করতে সাহায্য করে। টমেটোর রসের চোখের চারপাশে লাগান। খেয়াল রাখবেন মিশ্রণটি যেন চোখের ভেতর না যায়। এভাবে ১০ মিনিট রাখুন। এরপর ধুয়ে ফেলুন।

নিয়মিত তিন উপাদানের ব্যবহারে এক সপ্তাহেই ভালো ফলাফল পাবেন।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..