✕

সর্বশেষ :
দিনে ৮ ঘণ্টা এসি চালালে মাসে কত টাকা বিল আসবে? বাংলাদেশি শিক্ষার্থী ভর্তি সীমিত করছে যুক্তরাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয় বাংলাদেশসহ ৩১ দেশের নাগরিকদের ওপর নিষেধাজ্ঞা, আইনি ঝুঁকিতে এয়ার ফ্রান্স আট মাসে চাকরি নিয়ে বিদেশ পাড়ি সাড়ে ৪ লাখ জনের টিকিট নিয়ে সতর্কবার্তা, যাত্রীরা যা করলে দায় নেবে না রেলওয়ে একাদশে ভর্তি নিয়ে নতুন নির্দেশনা তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশ স্কুলে ভর্তি: শ্রেণিভেদে কোন বিষয়ে কত নম্বরের পরীক্ষা সোমবার দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠান বন্ধ রাখার ঘোষণা রেলওয়ের সক্ষমতা বাড়াতে আসছে ৮০টি নতুন লোকোমোটিভ: রেলমন্ত্রী

ইউক্রেনের লক্ষ্যবস্তুতে চেচনিয়ার রাজধানী, প্রতিশোধের ঘোষণা চেচেন নেতা কাদিরভের

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-১২-০৬, | ১১:২০:৪১ |

চেচনিয়ার রাজধানী গ্রোজনিতে ইউক্রেনের ড্রোন হামলার প্রেক্ষিতে প্রতিশোধের ঘোষণা দিয়েছেন চেচেন প্রেসিডেন্ট রমজান কাদিরভ। পাল্টা জবাব হিসেবে আগামী এক সপ্তাহের মধ্যে ইউক্রেনে সামরিক স্থাপনাগুলোতে প্রতিশোধমূলক হামলা চালানো হবে বলে জানান তিনি।

 

শনিবার (৬ ডিসেম্বর) তাসের প্রতিবেদনে বলা হয়, শুক্রবার নিজের টেলিগ্রাম পোস্টে কাদিরভ বলেন, ‘আগামীকাল শনিবার থেকে পরবর্তী এক সপ্তাহজুড়ে ইউক্রেনের নব্য-নাৎসিরা আমাদের কঠোর জবাব অনুভব করবে।’

 

কাদিরভ আরও বলেন, ‘গ্রোজনি শহরের কেন্দ্রস্থলে বহুতল ভবনে হামলা চালানো সামরিক কৌশলের দিক থেকে একেবারেই অর্থহীন। তাদের মতো কাপুরুষের মতো আমরা বেসামরিক লক্ষ্যবস্তুতে হামলা করব না। আমাদের আক্রমণ হবে ইউক্রেনের নব্য-নাৎসিদের সামরিক ও সন্ত্রাসী অবকাঠামোর ওপর।’

 

এর আগে গত ৫ নভেম্বর ইউক্রেনের একটি ড্রোন চেচনিয়ার প্রশাসনিক কেন্দ্র গ্রোজনির ‘গ্রোজনি সিটি’ কমপ্লেক্সের একটি বহুতল ভবনে আঘাত হানে। এতে ভবনটির সম্মুখভাগ ক্ষতিগ্রস্ত হয়। তবে ওই ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..