সর্বশেষ :
স্বপ্নের বাংলাদেশ গড়তে দেশের প্রতিটি নাগরিককে দায়িত্ব পালনের আহ্বান প্রধানমন্ত্রীর ডলফিনের তাণ্ডবে লণ্ডভণ্ড চীন, সরানো হলো ১০ লাখের ‍অধিক মানুষ ইরান ইস্যুতে কার্টারের মতোই ফাঁদে পড়েছেন ট্রাম্প! আইসিসির ‘প্লেয়ার অফ দ্য মান্থ’ পুরস্কারের তালিকায় তানজিদ হরমুজ খোলা নিয়ে অনিশ্চয়তা, বেড়েছে জ্বালানি তেলের দাম বাংলা কিউআর কোডে লেনদেন হবে ফ্রি গণতন্ত্রকে শক্তিশালী করতে রাজনৈতিক মানসিকতার পরিবর্তন জরুরি : রিজভী আইসিসির সেরা ক্রিকেটারদের তালিকায় ম্যাথিউস-হারশিতা ও সিভার রদ্রিকে দলে ভেড়াতে মরিয়া বার্সেলোনা, অনিশ্চিত ডি ইয়ংয়ের ভবিষ্যৎ এশিয়ার তেলের বাজারের ‘ইরান-ধাক্কা’ একাই সামলে দিচ্ছে চীন

লেবাননে বিস্ফোরণ: মৃত্যু বেড়ে ১৩৭

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২০-০৮-০৬, | ১৩:৩৮:০৭ |

লেবাননের রাজধানী বৈরুতে একটি ওয়্যার হাউসে কয়েক দফা বিস্ফোরণের ঘটনায় মৃত্যু বেড়ে ১৩৭ জনে দাঁড়িয়েছে। আর এতে আহত হয়েছেন অন্তত ৫ হাজার মানুষ। বৃহস্পতিবার দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় এ খবর জানায়। তবে সরকারি সূত্র জানিয়েছে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে।

বিস্ফোরণে শহরের প্রায় অর্ধেক ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। ঘরহারা হয়ে পড়েছেন তিন লাখের মতো মানুষ। তাদের নিজ ঘরে ঠাঁই দিতে সোশ্যাল মিডিয়ায় পোস্ট দিয়েছেন বেশ কয়েকজন। হতাহতদের উদ্ধারে কাজ করছে রেড ক্রিসেন্ট, সেনাবাহিনী ও স্বেচ্ছাসেবক দলের সদস্যরা। দেশটির কেবিনেট সদস্যরা দুই সপ্তাহের জরুরি অবস্থা জারি করেছেন।

তুরস্ক ও ফ্রান্স তাদের উদ্ধারকারী দল ও সহায়তা পাঠিয়েছে।

মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে- মঙ্গলবার বিস্ফোরণের ঘটনায় ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রন লেবাননে যাচ্ছেন এবং সরাসরি তিনি বিস্ফোরণের কেন্দ্রস্থল বৈরুত বন্দরে যাবেন।

এদিকে বিস্ফোরণের ঘটনায় এখনও বহু মানুষ নিখোঁজ রয়েছেন। বিশেষ করে ওই সময় যারা অফিসে কাজ করছিলেন। রেড ক্রসের স্বেচ্ছাসেবীদের আশঙ্কা মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..