✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

ছেলের জন্মদিনে দোয়া চাইলেন পলাশ

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৭-৩০, | ০৯:৫৯:৫১ |

২০২২ সালের আগস্টে পারিবারিকভাবে বিবাহ বন্ধনে আবদ্ধ হন অভিনেতা জিয়াউল হক পলাশ। বিয়ের এক বছরের গোড়ায় এসে পলাশের ঘরে নতুন অতিথি আসে। পুত্র সন্তানের নাম রাখেন আহান। আজ আহানের দ্বিতীয় জন্মবার্ষিকী।

জন্মদিনে ছেলের জন্য দোয়া চাইলেন ব্যাচেলর পয়েন্ট খ্যাত অভিনেতা। ছেলে আহানের সঙ্গে একটি ছবি পোস্ট করে পলাশ লিখেছেন, আজ ৩০শে জুলাই। আমার ছেলে ‘আহান’-এর জন্মদিন। সবাই ওর জন্য দোয়া করবেন। এই পোস্টের মন্তব্য বাক্সে ভক্তরা আহানের জন্য শুভকামনা ও দোয়া জানিয়েছেন।

 

পলাশের স্ত্রীর নাম নাফিসা রুম্মান মেহনাজ। তিনি একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর করেছেন। এ ছাড়া একটি প্রতিষ্ঠানেও কর্মরত আছেন। আগে থেকেই দুজনের মধ্যে পারিবারিক পরিচয় ছিল। পরে ভালোবাসার নানা ধাপ পেরিয়ে তারা বিয়ে করেছেন। পরিচালক কাজল আরেফিন অমির সহকারী থেকে অভিনয়ে আসেন পলাশ। জনপ্রিয় এই নির্মাতার সিরিয়াল ‘ব্যাচেলর পয়েন্ট’ এর কাবিলা চরিত্র পলাশকে তারকাখ্যাতি এনে দিয়েছে। অভিনয়ের পাশাপাশি পলাশ নির্মাণেও মনোযোগী।

পলাশ এই মুহূর্তে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। এর আগে কানাডার একটি আয়োজনে অংশ নিতে সম্প্রতি দেশ ছেড়েছিলেন।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..