✕

সর্বশেষ :
দিনে ৮ ঘণ্টা এসি চালালে মাসে কত টাকা বিল আসবে? বাংলাদেশি শিক্ষার্থী ভর্তি সীমিত করছে যুক্তরাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয় বাংলাদেশসহ ৩১ দেশের নাগরিকদের ওপর নিষেধাজ্ঞা, আইনি ঝুঁকিতে এয়ার ফ্রান্স আট মাসে চাকরি নিয়ে বিদেশ পাড়ি সাড়ে ৪ লাখ জনের টিকিট নিয়ে সতর্কবার্তা, যাত্রীরা যা করলে দায় নেবে না রেলওয়ে একাদশে ভর্তি নিয়ে নতুন নির্দেশনা তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশ স্কুলে ভর্তি: শ্রেণিভেদে কোন বিষয়ে কত নম্বরের পরীক্ষা সোমবার দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠান বন্ধ রাখার ঘোষণা রেলওয়ের সক্ষমতা বাড়াতে আসছে ৮০টি নতুন লোকোমোটিভ: রেলমন্ত্রী

ই-স্পোর্টস বিশ্বকাপ, গ্লোবাল গেম হাব হতে চায় সৌদি

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৭-২২, | ০৯:০৮:৫৬ |

সৌদি আরব দ্রুতগতিতে গেমিং ও ইস্পোর্টস খাতে নিজেদের একটি বৈশ্বিক কেন্দ্রে পরিণত করার পথে হাঁটছে। সম্প্রতি রিয়াদে অনুষ্ঠিত ‘ইস্পোর্টস ওয়ার্ল্ড কাপ’ দেশটির এই উদ্যোগের অন্যতম বড় উদাহরণ। আন্তর্জাতিক মানের এই টুর্নামেন্টে অংশ নিয়েছে ৮৪টি দেশের ২ হাজারের বেশি প্রতিযোগী।

দর্শকদের উপচে পড়া ভিড়ে জমজমাট হয়ে ওঠে টুর্নামেন্টের ডোটা ২ ফাইনাল, যেখানে মুখোমুখি হয়েছিল টিম স্পিরিট এবং টিম ফ্যালকনস। ভক্তদের উচ্ছ্বাস আর টানটান উত্তেজনায় মুখর হয়ে ওঠে রিয়াদের গেমিং ভেন্যুগুলো।

ইস্পোর্টস ওয়ার্ল্ড কাপ ফাউন্ডেশনের চিফ অপারেটিং অফিসার মাইক ম্যাকক্যাব বলেন, আমাদের একটি জাতীয় গেমিং ও ইস্পোর্টস কৌশল আছে, যা ভিশন ২০৩০-এর একটি মূল স্তম্ভ। সরকারের সক্রিয় সহযোগিতা এবং জনগণের গভীর আগ্রহ—এই দুটি মিলেই সৌদি আরবকে আদর্শ গেমিং গন্তব্যে পরিণত করছে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..