✕

সর্বশেষ :
জার্মানিতে বিপজ্জনক ছায়াযুদ্ধের শঙ্কা রাহুল গান্ধীর আবেদনে ১৪ ত্রুটি ধরল ভারতের সুপ্রিম কোর্ট বাংলাদেশ-ইউএই যৌথ উদ্যোগে কক্সবাজারে সুপেয় পানি প্রকল্পের প্রস্তাব দিলেন এলজিআরডি মন্ত্রী মেহেরপুরে বাসের ধাক্কায় ভ্যানচালক নিহত পাকিস্তান সিরিজে শ্রীলঙ্কার টেস্ট দল ঘোষণা, অধিনায়ক কুশল মেন্ডিস আরব আমিরাতে শ্রমবাজার ও নতুন সুযোগের সম্ভাবনা নিয়ে মাহ্দী আমিন-রাষ্ট্রদূতের বৈঠক কুমিল্লায় সকালে হাঁটতে বেরিয়ে গাড়িচাপায় স্বামী ও স্ত্রী নিহত কাদের মির্জা ও তার স্ত্রী-ছেলের বিরুদ্ধে দুদকের ৩ মামলা অবিবাহিতদের সবচেয়ে বেশি রাগিয়ে দেয় যেসব কথা দুর্গাপূজায় নৌপথে নিরাপত্তায় ১৬ নির্দেশনা

মাইলস্টোনে বিমান বিধ্বস্ত: ডিএনএ পরীক্ষার মাধ্যমে পাঁচ মরদেহের পরিচয় শনাক্ত

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৭-২৪, | ০৮:০৭:০১ |

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় বিকৃত হয়ে যাওয়া ছয় মরদেহ শনাক্তে ১১ জনের ডিএনএ নমুনা সংগ্রহ করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। পরীক্ষা-নিরীক্ষা করে এসব নমুনার মাধ্যমে পাঁচ মরদেহের পরিচয় শনাক্ত করা গেছে।

বৃহস্পতিবার বিকালে সিআইডির ফরেনসিক ইউনিটের ডিআইজি মো. জামশের আলী এ তথ্য নিশ্চিত করেছেন। ইতোমধ্যে সংশ্লিষ্ট পরিবারগুলোকে এ বিষয়ে জানানো হয়েছে।

এর আগে, মালিবাগের সিআইডি ভবনে গিয়ে ১১ জন দাবিদার তাদের রক্তের নমুনা প্রদান করে। এদের মধ্যে এক পরিবারের একাধিক ব্যক্তিও ছিলেন।

উল্লেখ্য, গত ২১ জুলাই দুপুরে বাংলাদেশ বিমানবাহিনীর একটি যুদ্ধবিমান মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে বিধ্বস্ত হয়।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..