✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

জাতীয় বিশ্ববিদ্যালয়: অনার্স প্রথমবর্ষ পরীক্ষার ফরম পূরণের সময় বাড়ল

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-০৭-২৪, | ০৩:৫৬:২৩ |

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০২৪ সালের অনার্স ১ম বর্ষ পরীক্ষার ফরম পূরণের সময়সীমা বাড়ানো হয়েছে।

বুধবার (২৩ জুলাই) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। নতুন সময়সূচি অনুযায়ী- অনলাইনে ফরম পূরণ করে আবেদন করার শেষ তারিখ নির্ধারণ করা হয়েছে ৩০ জুলাই পর্যন্ত।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে-  ২৩ জুলাই থেকে ৩০ জুলাই পর্যন্ত শিক্ষার্থীরা ফরম পূরণ করতে পারবেন। আর ডাটা নিশ্চয়নের (আবেদনকারীদের তথ্য নিশ্চিত করা) সময়সীমা নির্ধারণ করা হয়েছে ২৩ জুলাই থেকে ৩১ জুলাই পর্যন্ত। এছাড়া সোনালী সেবার মাধ্যমে পরীক্ষার ফি জমা দেওয়ার সময়সীমা ৩ আগস্ট থেকে ৪ আগস্ট পর্যন্ত নির্ধারণ করা হয়েছে।

উল্লেখ্য, গত ১৭ মে প্রকাশিত বিজ্ঞপ্তির অন্যান্য শর্তাবলি অপরিবর্তিত থাকবে বলেও জানানো হয়।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..