সর্বশেষ :
স্বপ্নের বাংলাদেশ গড়তে দেশের প্রতিটি নাগরিককে দায়িত্ব পালনের আহ্বান প্রধানমন্ত্রীর ডলফিনের তাণ্ডবে লণ্ডভণ্ড চীন, সরানো হলো ১০ লাখের ‍অধিক মানুষ ইরান ইস্যুতে কার্টারের মতোই ফাঁদে পড়েছেন ট্রাম্প! আইসিসির ‘প্লেয়ার অফ দ্য মান্থ’ পুরস্কারের তালিকায় তানজিদ হরমুজ খোলা নিয়ে অনিশ্চয়তা, বেড়েছে জ্বালানি তেলের দাম বাংলা কিউআর কোডে লেনদেন হবে ফ্রি গণতন্ত্রকে শক্তিশালী করতে রাজনৈতিক মানসিকতার পরিবর্তন জরুরি : রিজভী আইসিসির সেরা ক্রিকেটারদের তালিকায় ম্যাথিউস-হারশিতা ও সিভার রদ্রিকে দলে ভেড়াতে মরিয়া বার্সেলোনা, অনিশ্চিত ডি ইয়ংয়ের ভবিষ্যৎ এশিয়ার তেলের বাজারের ‘ইরান-ধাক্কা’ একাই সামলে দিচ্ছে চীন

ইতালি, যুক্তরাষ্ট্র, সুইজারল্যান্ডের রাষ্ট্রদূতদের চুক্তির মেয়াদ বর্ধিত

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২০-০৮-০৪, | ১২:১৬:৩২ |

তিন দেশে বাংলাদেশের রাষ্ট্রদূতদের চুক্তির মেয়াদ বাড়িয়েছে সরকার। ইতালি, যুক্তরাষ্ট্র ও সুইজারল্যান্ডের রাষ্ট্রদূতদের চুক্তির মেয়াদ বর্ধিত করা হয়েছে।

মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত পৃথক আদেশ জারি করা হয়েছে।

আদেশে বলা হয়, ইতালিতে রাষ্ট্রদূত আবদুস সোবহান সিকদারের চুক্তির মেয়াদ ১ আগস্ট থেকে ৩১ অক্টোবর পর্যন্ত বাড়ানো হয়েছে। যুক্তরাষ্ট্রে রাষ্ট্রদূত মোহাম্মদ জিয়াউদ্দিনের চুক্তির মেয়াদ গত ১০ জুলাই থেকে আগামী ২১ ডিসেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে। আর সুইজারল্যান্ডের জেনেভায় বাংলাদেশ স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত এম শামীম আহসানের চুক্তির মেয়াদ ১ আগস্ট বা যোগদানের তারিখ থেকে ৩১ আগস্ট পর্যন্ত বাড়ানো হয়েছে।

আদেশে উল্লেখ করা হয়, এই তিন রাষ্ট্রদূতের চুত্তির মেয়াদ বর্ধিত হওয়ায় আগের চুক্তির শর্ত ঠিক রেখে নতুন করে চুক্তিপত্র করতে হবে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..