✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

যেটুকু ঐকমত্য হয়েছে ততটুকুর মধ্যেই থাকতে হবে: আমীর খসরু

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-১০-০৮, | ১৩:৫৭:৪১ |

ঐকমত্যের বাইরে কিছু করার সুযোগ নাই। যেটুকু ঐকমত্য হয়েছে ততটুকুর মধ্যেই থাকতে হবে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।

বৃহস্পতিবার (৯ অক্টোবর) রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে ব্রিফিংয়ে এ কথা বলেন তিনি।

আমীর খসরু বলেন, প্রত্যকেটি দলের নিজস্ব কিছু অধিকার আছে। যারা বিএনপির সাথে আগে জোটে ছিল তারা চাইলে আলাদাভাবে প্রার্থী দিতেই পারে, আবার জোটেও থাকতে পারে। কাউকে রুল করার মত কিছু নেই।

এর আগে, বাংলাদেশে নিযুক্ত জার্মান রাষ্ট্রদূত ড. রুডিগার লোটজ এর সাথে বৈঠকে বসেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জার্মান রাষ্ট্রদূতের সাথে বিএনপির বৈঠক শেষে বিএনপি নেতা আমীর খসরু জানান, বাংলাদেশ জার্মানির আগামী দিনের সম্পর্ক, ব্যবসা বাণিজ্য নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে।

তিনি আরও বলেন, জার্মানরা মনে করছে বাংলাদেশে বিনিয়োগ ভালো হবে। শুধু নির্বাচিত সরকার হলেই বিনিয়োগ শুরু করবে জার্মানিসহ বিভিন্ন দেশ।

ঐকমত্যের বিষয়ে তিনি বলেন, যতটুকু ঐকমত্য হবে ততটুকু নিয়ে এগিয়ে যেতে হবে। রাজনীতিবিদদের সব নির্ধারণ করার দায়িত্ব জনগণ কোনও রাজনৈতিক দলকে দেয়নি। কোন দল কী করছে সেটা দলের সিদ্ধান্ত। বিএনপি বিএনপির মত করে সিদ্ধান্ত নেবে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..