✕

সর্বশেষ :
দিনে ৮ ঘণ্টা এসি চালালে মাসে কত টাকা বিল আসবে? বাংলাদেশি শিক্ষার্থী ভর্তি সীমিত করছে যুক্তরাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয় বাংলাদেশসহ ৩১ দেশের নাগরিকদের ওপর নিষেধাজ্ঞা, আইনি ঝুঁকিতে এয়ার ফ্রান্স আট মাসে চাকরি নিয়ে বিদেশ পাড়ি সাড়ে ৪ লাখ জনের টিকিট নিয়ে সতর্কবার্তা, যাত্রীরা যা করলে দায় নেবে না রেলওয়ে একাদশে ভর্তি নিয়ে নতুন নির্দেশনা তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশ স্কুলে ভর্তি: শ্রেণিভেদে কোন বিষয়ে কত নম্বরের পরীক্ষা সোমবার দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠান বন্ধ রাখার ঘোষণা রেলওয়ের সক্ষমতা বাড়াতে আসছে ৮০টি নতুন লোকোমোটিভ: রেলমন্ত্রী

রাশিয়া-ইউক্রেন যুদ্ধের নিয়ন্ত্রণ পুরোপুরি রাশিয়ার হাতে: পুতিন

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-১০-০৭, | ১৩:৪৬:২৮ |

রাশিয়া-ইউক্রেন যুদ্ধের ফ্রন্টলাইনের নিয়ন্ত্রণ পুরোপুরি রাশিয়ার হাতে বলে মন্তব্য করেছেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

আজ বুধবার (৮ অক্টোবর) এক প্রতিবেদনে এমনটাই জানিয়েছে তুরস্কের বার্তাসংস্থা আনাদোলু এজেন্সি।

এতে বলা হয়, রাশিয়ার শীর্ষ সামরিক কমান্ডারদের সাথে এক বৈঠকে রাশিয়া-ইউক্রেন যুদ্ধে রাশিয়ার সফলতার কথা তুলে ধরেন ভ্লাদিমির পুতিন।

সেনা কমান্ডারদের নিয়ে আয়োজিত ওই বৈঠকে দেয়া ভাষণে তিনি দাবি করেন, চলতি বছর ইউক্রেনের ৫ হাজার বর্গকিলোমিটার এলাকার দখল নিয়েছে মস্কো। এখন পর্যন্ত নিয়ন্ত্রণে নিয়েছে দেশটির প্রায় ২০ শতাংশ ভূমি।

পুতিন আরও দাবি করেন, ইউক্রেনীয় বাহিনী ফ্রন্টের সব সেক্টর থেকেই পিছু হটছে। মস্কোর একের পর এক আক্রমণে তারা বিপর্যস্ত বলেও জানান তিনি।

অপরদিকে ইউক্রেন জানিয়েছে, গত একদিনে রাশিয়ান বাহিনী ১১৬টি আক্রমণাত্মক ড্রোন ব্যবহার করে ইউক্রেনের ওপর হামলা করেছে। এর মধ্যে ইউক্রেনীয় বিমান প্রতিরক্ষা বাহিনী ৮৩ টি ড্রোন সফলভাবে প্রতিরোধ করতে সক্ষম হয়েছে। তবে এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি বলে জানায় কর্তৃপক্ষ।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..