✕

সর্বশেষ :
হরমুজে ইরানের নতুন চাল, বিপাকে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো সুপ্রিম কোর্টের ছুটির সংস্কৃতি বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে : অ্যাটর্নি জেনারেল পাবনায় হাসপাতালে প্রসবের পর দুই নবজাতকের মৃত্যু, অবহেলার অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে শিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী বিনিয়োগ ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহ্দী আমিন আন্দোলনের মাঝেই যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ হুতিদের হামলায় আতঙ্কিত সৌদি যুবরাজ, বাংকারে আশ্রয়ের খবর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন অনিয়মিত অভিবাসন রোধে একযোগে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ইইউ তাজমিনের পোশাক ও মোবাইল পরীক্ষার জন্য যাচ্ছে সিআইডিতে

সৌদি আরবে নিলামে ২ কোটি টাকায় বিক্রি হলো মঙ্গোলিয়ান ফ্যালকন

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৫-১০-০৪, | ১৩:৩৩:১০ |
সৌদি ইন্টারন্যাশনাল ফ্যালকন অ্যান্ড হান্টিং ফেস্টিভালে এখন পর্যন্ত সবচেয়ে দামি মঙ্গোলিয়ান বাজপাখি নিলামে বিক্রি হয়েছে। পাখিটি কেনার জন্য নিলামে তীব্র প্রতিযোগিতা হয় ক্রেতাদের মধ্যে। অবশেষে বাংলাদেশি টাকায় প্রায় ২ কোটি ১১ লাখ টাকায় বিক্রি হয়েছে বাজপাখিটি।
 
 
প্রদর্শনীর অংশ হিসেবে বিভিন্ন জাতের বাজপাখির মধ্যে মঙ্গোলিয়ান বাজপাখিই সবার পছন্দের শীর্ষে ছিল বলে জানায় আয়োজকরা। নিলামে দুইটি বাজপাখির সবচেয়ে বেশি দামে বিক্রি হয়েছে। প্রথমটি ছিল একটি ‘হুর ফারখ’ (বয়সে কম)—যেটির নিলাম শুরু হয় ৭০ হাজার রিয়াল থেকে এবং বিক্রি হয় ১ লাখ ২৮ হাজার রিয়ালে।
 
 
দ্বিতীয়টি ছিল ‘হুর কারনাস’ (প্রাপ্তবয়স্ক বাজপাখি)—যেটির নিলাম শুরু হয় ১ লাখ রিয়াল থেকে এবং বিক্রি হয় ৬ লাখ ৫০ হাজার রিয়ালে। এটিই এখন পর্যন্ত বিক্রি হওয়া সবচেয়ে দামি মঙ্গোলিয়ান বাজপাখি।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..